@nahid.has.an83: ইন্না-লিল্লাহ...বিদায় মালয়েশিয়ার 'জাতির মা' ড. সিতি হাসমাহ...💔 মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী টুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মা**গেছেন...! ১০০ বছর বয়সে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন... মাহাথির মোহাম্মদের ৭ দশকের রাজনৈতিক জীবনের নেপথ্যে সবচেয়ে বড় শক্তির নাম ছিলেন এই সিতি হাসমাহ। মলয় নারীদের মধ্যে তৎকালীন সময়ে উচ্চশিক্ষা ছিল কল্পনার বাইরে। কিন্তু সিতি হাসমাহ সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী 'কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিন'-এ ডাক্তারি পড়াশোনা করেন। তিনিই ছিলেন মালয়েশিয়ার প্রথমদিকের অন্যতম নারী মুসলিম চিকিৎসক। পরবর্তীতে তিনিই প্রথম মালয়েশীয় নারী হিসেবে কোনো জেলার চিফ মেডিকেল অফিসার হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৪৭ সালে সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিনে পড়ার সময় মাহাথিরের সাথে তাঁর প্রথম পরিচয়। হাসমাহ পড়াশোনায় বেশ ভালো ছিলেন, বিশেষ করে ফিজিক্সে। অন্যদিকে মাহাথির ফিজিক্সে কিছুটা দুর্বল ছিলেন। তাই ক্লাসের একমাত্র মালয় নারী শিক্ষার্থী হাসমাহ নিজেই মাহাথিরকে ফিজিক্সের কঠিন বিষয়গুলো বুঝিয়ে দিতেন ও টিউশনি করাতেন। এই পড়াশোনার টেবিল থেকেই তাঁদের ঐতিহাসিক প্রেমের শুরু হয়েছিল! এরপর ১৯৫৬ সালে বিয়ে। তাদের দাম্পত্য জীবন দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল! মাহাথির নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তার রাজনীতির ঝড়ঝাপটা আর সফলতার পেছনে আসল স্তম্ভ ছিলেন তার স্ত্রী হাসমাহ....🖤 মালয়েশিয়ায় তাকে সবাই ভালোবেসে 'Ibu Negara' বা জাতির মা বলে ডাকতেন। স্বামী যখন দীর্ঘ ২২ বছর দেশ শাসন করেছেন, সিতি হাসমাহ তখন নিরবে কাজ করে গেছেন মা**কবিরোধী সচেতনতা, নারী স্বাস্থ্য ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে। তিনি কেবল সমাজসেবা ও চিকিৎসাতেই সীমাবদ্ধ ছিলেন না; চমৎকার ভায়োলিন বাজাতেন! ৯৩ বছর বয়সেও চ্যারিটি বা ফান্ডরাইজিং শো-তে ভায়োলিন বাজিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। শুধু তাই নয়, বৃদ্ধ বয়সে এসে তাঁর দাতব্য তহবিলের জন্য তিনি নিজে জনসমক্ষে ভায়োলিন বাজিয়ে শোনাতেন এবং সেই ভায়োলিন নিলাম করে তহবিল সংগ্রহ করতেন। ২০১৯ সালে ৯৩ বছর বয়সে তাঁর ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। সাধারণত এই বয়সে মানুষ রোগ লুকাতে চায় বা ভেঙে পড়ে। কিন্তু হাসমাহ সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন। তিনি সুস্থ হওয়ার পর জনসমক্ষে নিজের ক্যানসার ও চিকিৎসার অভিজ্ঞতা বিস্তারিত শেয়ার করেন। তাঁর উদ্দেশ্য ছিল, দেশের সাধারণ নারীরা যেন ক্যানসার স্ক্রিনিং করতে লজ্জা বা ভয় না পায় এবং দ্রুত চিকিৎসা নেয়। মাহাথির মোহাম্মদ যখন বিশ্বমঞ্চে কড়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, তখন পাশে দাঁড়ানো সিতি হাসমাহ ছিলেন একদমই অমায়িক ও হাসিখুশি। নিজের যোগ্যতায় মালয়েশিয়ার চিকিৎসা ও সামাজিক খাতে তিনি যা রেখে গেলেন, তা অবিশ্বাস্য। রেস্ট ইন পিস, ট্রেইলব্লেজার!🌻 #diaryofshe #viralnews
nahid.has.an83
Region: MV
Monday 28 September 2026 05:16:31 GMT
Music
Download
Comments
░H░R░I░D░O░Y░ᵗⁱᵏᵗᵒᵏ :
rest in peace 😔
2026-09-28 11:54:42
0
Abir Khan :
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাকে যেন বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করে 🤲🤲🤲
2026-09-28 08:19:42
3
uddin :
🥰
2026-09-28 08:19:03
1
Md Rafiqul Islam Himel :
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 😭
2026-09-28 12:16:32
0
ashraf :
2026-09-28 12:30:12
0
my life is best 🤘💥 :
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলিল্লাহি রাজিউন🤲🤲😓
2026-09-28 12:28:41
0
স্মৃতির পাতা 🇯🇴🇯🇴🇯🇴🇯🇴 :
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
2026-09-28 11:24:29
0
Al Amij :
2026-09-28 11:41:33
0
🇲🇾 md Jahangir kazi 🇧🇩 :
😭 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 😭
2026-09-28 11:27:05
0
Humanity 🗿 :
2026-09-28 10:58:01
0
monir hossain🇧🇩🫶🇲🇾 :
2026-09-28 10:37:09
0
Amjat :
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাকে যেন বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করে 🤲🤲🤲
2026-09-28 09:07:15
0
Se putra AJ :
Al Fatiha
2026-09-28 07:48:03
0
🌐(R.H)আমি বিদ্রোহী 🇧🇩 :
গুজব
2026-09-28 08:53:52
1
Salim Howlader :
2026-09-28 10:07:09
0
@sohel :
AI Fatiha
2026-09-28 10:57:36
0
Jahidul Islam Jahidul Islam :
❤️❤️❤️
2026-09-28 11:35:00
0
mdshuvomiya08 :
🥰🥰🥰
2026-09-28 11:19:11
0
jhoro :
♥️♥️♥️
2026-09-28 11:56:30
0
sweet dreams 😍 :
💚❤️
2026-09-28 11:08:32
0
SI MORAL 🇧🇩 🇱🇷 :
🥲🥲🥲🥲🥲🥲
2026-09-28 11:36:46
0
Mona&mona :
🥰🥰🥰
2026-09-28 11:12:13
0
@Abu Vai :
❤️❤️❤️
2026-09-28 10:54:50
0
Tik Toker :
😭😭😭
2026-09-28 10:36:27
0
Abul Hasnat Shamim 🇧🇩✈️🇰🇼 :
[Crying][Crying][Crying]
2026-09-28 07:14:39
0
To see more videos from user @nahid.has.an83, please go to the Tikwm
homepage.