@islamic_status_9022: ঘুমাকে বলা হয় ‘ছোট মৃত্যু’। প্রতিদিন রাতে আমরা যখন চোখ বন্ধ করি, আমরা জানি না পরের দিন আবার পৃথিবীর আলো দেখতে পাবো কি না। তাই একজন মুমিনের প্রতিটি রাতই হওয়া উচিত সুন্নাহ ও ইস্তিগফারের চাদরে জড়ানো। ঘুমানোর আগে এই ১০টি সুন্নাহ আমল আমাদের মনকে শান্ত করে, সারাদিনের ক্লান্তি দূর করে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে গভীর করে। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী (সাঃ) এর সুন্নাতগুলো আঁকড়ে ধরার তাওফিক দিন। আমীন। 🤲