চোখের পলকে ভালোবেসে সবটা উজাড় করে দেওয়ার খেসারত আজ এক ফোঁটা চোখের জলের দামও কেউ দেয় না
বুকের ভেতরটা ফাঁকা করে দিয়ে যে মানুষটা একদিন নিজের করে নিয়েছিল সে আজ সম্পূর্ণ অচেনা কেউ হয়ে ভিড় করেছে অন্য ঠিকানায় অথচ একসময় মনে হতো এই বুঝি জীবনে পরম কাঙ্ক্ষিত শান্তির পরশ পেলাম
কিন্তু দিনশেষে সব হিসাব মিলে যাওয়ার পর আবিষ্কার করলাম যে মানুষটার জন্য নিজের পৃথিবীটা বিলিয়ে দিয়ে ছিলাম সে আসলে একমুঠো ধুলো ছাড়া আর কিছুই ছিল না
আজ বিশ্বাস আর ভালোবাসার ভাঙা টুকরোগুলো হাতে নিয়ে নিজের সাথেই নিজে লড়াই করতে হয় শুধু এই ভেবে যে কেন নিঃশর্তভাবে কাউকে এতটা ভালোবেসে নিজের সর্বস্ব লুটিয়ে দিতে গেলাম 💔🥀