আমিও তো মানুষ!
আমারও ক্লান্ত লাগে। আমারও মন খারাপ হয়। আমারও ইচ্ছে করে কেউ একবার জিজ্ঞেস করুক "তুই ঠিক আছিস তো? "সব সময় আমি কেন বুঝবো? সব সময় আমি কেন মানিয়ে নেবো? সব সময় আমি কেন শক্ত থাকবো? আমারও ভুল হয়। আমারও রাগ হয়। আমারও কান্না পায়। আমাকে তোমরা মেশিন ভাবো কেন? যে কোনো পরিস্থিতিতে চলবে, কোনো অভিযোগ করবে না, কোনোদিন ভাঙবে না। আমি সবার জন্য আছি বলে কি আমার জন্য কেউ নেই?