@tazrins.property.9: এই যে তোমাকে পেয়েও এত অস্থিরতা এই অস্থিরতার কথা আমি কাকে বলব? কে বুঝবে আমার এই অকারণ দুর্বিষহ ভয়? তোমাকে কাছে পেয়েছি তবু বুকের ভেতর কোথায় যেন এক অদৃশ্য আশঙ্কা প্রতিনিয়ত নখ বসিয়ে থাকে। মনে হয় এত সাধনার পর পাওয়া এই মানুষটাকেও বুঝি কোনো এক অনিবার্য ক্ষণে হারিয়ে ফেলব। আজকাল ভয় হয় পাখি। ঘুম আসে অথচ ঘুমের গভীরতাও আমাকে শান্তি দিতে পারে না। প্রচণ্ড ঘুমের ঘোরেও হঠাৎ ধরফড়িয়ে জেগে উঠি বুক ধড়ফড় করে, নিঃশ্বাস ভারী হয়ে আসে, আর অন্ধকার ঘরে প্রথমেই তোমাকে খুঁজি। এই যে অকারণ আতঙ্ক এই অব্যক্ত যন্ত্রণা আর কতদিন বহন করব আমি? তোমাকে পাওয়ার পরও কেন সেই পুরোনো দহন আমাকে কুরে কুরে খায়? কেন প্রাপ্তির মধ্যেও হারানোর ভয় এমন দাবদাহ হয়ে ওঠে? কখনো কখনো মনে হয় এই যন্ত্রণার কোনো নাম নেই কোনো দায়ী মানুষও নেই তবু তার সমস্ত অভিশাপ এসে জমা হয় আমার ভীতু হৃদয়ের ওপর। সে আর কোনো অভিযোগ মানতে চায় না পাখি কোনো যুক্তিতে সান্ত্বনা পায় না শুধু তোমাকে আঁকড়ে ধরে নিশ্চিন্ত হতে চায়। তোমাকে পেয়েও কেন এত ভয়? ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রাপ্তিটুকুর ভেতরেও কেন এমন অস্থির অন্ধকার লুকিয়ে থাকে? তুমি কি হারিয়ে যাবে পাখি? এই প্রশ্নটা মুখে আনতেও ভয় লাগে অথচ আমার নীরবতার গভীরে প্রতিদিন সেটাই প্রতিধ্বনিত হয়। তুমি আমাকে বলে দাও কী করলে তোমাকে আরও ভালো রাখতে পারি? কীভাবে তোমার চারপাশের সমস্ত অশান্তি থেকে তোমাকে আগলে রাখব? কোন যত্নে তোমার মনটা আরও নিশ্চিন্ত হবে? আমি সব শিখে নিতে চাই। তোমার অভিমান বুঝতে চাই নীরবতা পড়তে চাই অস্থিরতার আগেই তোমার পাশে এসে দাঁড়াতে চাই। তোমাকে হারানোর ভয় আমার ভালোবাসার চেয়েও প্রবল হয় আমার এই অস্থিরতাটুকু তুমি একটু বুঝে নিও। আমার বুকের ভেতর যে দাবদাহ জ্বলছে তার কাছে তোমার একটুখানি নিশ্চয়তাই হয়তো বৃষ্টির মতো!🖤 #foryoupage❤️❤️ #foryoupage❤️❤️ #foryoupage❤️❤️ #tonmoy #tonmoy
গান টার সাথে ক্যাপশন টা মারাত্মক'!
এই ছেলেটার লিখা যেমন সুন্দর তেমন গানের চয়েস'!✨
2026-09-29 09:40:23
21
অলক্ষী ❤️🩹 :
ক্যাপশন পিল্জ
2026-09-30 06:27:43
1
🦄🪐𐙚˚ɪᴠʏ ᴀʜᴍᴇᴅ ᴀꜰʀɪɴ”🫧🦄 :
caption
2026-09-29 16:01:13
1
𝐀𝐑𝐔𝐒𝐇𝐀-!? :
হারানোর ভয়টা ভালোবাসার চেয়েও বেশি!
ভালোবাসা যেই পোড়ানো পোড়ায় তার চেয়ে হাজার গুণ বেশি পোড়ায় ভয় হারানোর ভয়।🫠🙌🏻
2026-09-29 09:43:55
7
𐙚⭑𝐒ᥫ᭡𝐦𝐢𝐲𝐚🕊️🧺. Friends :
গানটা:)🫠❤️🩹
2026-09-30 02:49:05
4
𝗭𝗔𝗥𝗔 | نورة :
-এইযে তোমাকে পেয়েও এত অস্থিরতা এই অস্থিরতার আমি কাকে বলবো? কে বুঝবে আমার এই অকারণ দুর্বিষহ ভয়? তোমাকে কাছে পেয়েছি তবু বুকের ভেতর কোথায় যেন এক অদৃশ্য আশঙ্কা প্রতিনিয়ত নখ বসিয়ে থাকে। মনে হয় এত সাধনার পর পাওয়া এই মানুষটাকে ও বুঝি কোনো এক অনিবার্য ক্ষণে হারিয়ে ফেলব।
(issshh line gulaaahh! heart touching'!🫠❤️🩹🥀
এই হারানোর ভয়টা বড্ড ভয়ংকর,, ভালোবাসার চেয়েও প্রবল। হারানোর ভয় মানুষ কে কুরে কুরে শেষ করে দেয়! একদণ্ড শান্তি তে থাকতে দেয় নাহ। 🫠🥀💔
2026-09-29 15:06:31
3
-ʰⁱˢ𝐏𝐨𝐫𝐢𝐧𝐢𝐭𝐚♡ᵐⁱᵐᵘ🩵🕊️ :
শিক্ষকরা বলেন সবসময়, যারা A+ পান তাদের ভয় অন্যান্য জিপিএ পাওয়া মানুষদের থেকেও বেশি। কেননা, তাদেরকে এই A+ এর জায়গা ধরে রাখতে হয় আর তাদের পরিশ্রমও সেই ভাবে করতে হয়।
কথাটা মিলে গেলো তাইনা? পেয়ে গেলে যেনো হারিয়ে ফেলার আশঙ্কা বেশি হয়ে যায়🖇️✨
2026-09-29 13:08:30
2
𝗦𝗮𝗙'𝗶𝗬𝗮 | صفية -!! :
This line :- তোমাকে পেয়েও কেন এত ভয়-!?❤️🩹🕊
2026-09-29 09:42:51
3
𝓣𝓸𝓷𝓶𝓸𝔂'𝓼 𝓼𝓲𝓼𝓽𝓮𝓻💙 :
পেয়ে ও যে অস্থিরতা টা হয় তা বুঝাব কীভাবে..... 🙌🏻
2026-09-29 09:45:40
4
𝘼𝙣𝙪𝙪:)🐣🤍 :
তোমাকে হারানোর ভয় আমার ভালোবাসার চেয়েও প্রবল হয় আমার এই অস্থিরতাটুকু তুমি একটু বুঝে নিও। আমার বুকের ভেতর যে দাবদাহ জ্বলছে তার কাছে তোমার একটুখানি নিশ্চয়তাই হয়তো বৃষ্টির মতো!🖤
Song + cp Mashallah! 🙌🏻🖤❤️🩹
2026-09-29 13:06:30
2
꧁✧ 𝓢𝓱𝓾𝓿𝓪 🥹✨࿐ :
গান টা ভীষণ সুন্দর তার সাথে ক্যাপশন টাও❤️
2026-09-29 16:32:51
1
𝗧𝗔𝗡𝗝𝗨 | تانجو :
Take haranor voyta matratikto 🫠
2026-09-29 11:47:09
1
Aluuuuuuuuuu!!🥔 :
পেয়েও হারানোর ভয়🫠🫧
2026-09-29 12:35:06
0
𝗥𝗢𝗗𝗘𝗟𝗔 | آيرا :
- এমন ভালো কসম তোরে বাসবে না আর কেউউ'!💔🖇️✨
2026-09-29 09:39:41
6
⁷ :
হয়তো ভালোবাসার মানুষ টা পাওয়ার পর ও হারানোর ভয় টা একটু বেশিই না:( 🫠🥀
2026-09-29 11:04:40
1
⚊✧𝐍𝐔𝐒𝐑𝐀𝐓/!نصرت࿐🪐 :
ai voyer somadan ki ? 🫠
2026-09-29 11:08:55
1
🥹অসহায় জীবন 😅 :
ক্যাপশন কে দিবে
2026-09-29 11:46:13
1
❥═𝑺𝒂𝒏𝒋𝒊𝒅𝒂 𓆩♡𓆪 أفرين═❥ :
fvt song......🫠🙌
na pawar caye paye haranor voi ta jontronar thekeu jontronar..🫠🙌
2026-09-29 10:11:29
1
❀⃟🎀__ᴛɪᴛʜɪᵒᵗ⁷__❀⃟🎀 :
প্রিয় মানুষকে পেয়েও হারানোর ভয় থাকে… কারণ পূর্ণতা তাকে পাওয়ায় নয়, বরং তার হাত ধরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে পথ চলায়। 😌❤️🩹
2026-09-29 11:07:09
1
বোকা ফুল🌷 :
Caption ta daw?
2026-09-29 11:33:45
2
To see more videos from user @tazrins.property.9, please go to the Tikwm
homepage.