@mohammad_siraj0: মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের এক গ্রাহকের নামে সেপ্টেম্বর মাসে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিদ্যুৎ বিল এসেছে। অথচ ওই মাসে তার বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ২৩৫ ইউনিট। বিলটিতে ডিমান্ড চার্জ ধরা হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ টাকা এবং ভ্যাট ২৪ কোটি ১৩ লাখ টাকা। প্রকৃতপক্ষে ২৩৫ ইউনিটের বিল হওয়ার কথা ছিল ১ হাজার ৯৬৩ টাকা। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, মিটার পরিবর্তনের সময় ভুলবশত মিটারের সিল নম্বরের ডিজিট ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় এমন অস্বাভাবিক বিল তৈরি হয়েছে। পরে বিলটি সংশোধন করে দেওয়া হয়। দায়িত্বশীলদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।#foryoupageシ #ppppppppppppppppppppppp #trending