@usermrabeya: আলহামদুলিল্লাহ,,, Happy birthday Mayan পাখি দেখতে দেখতে আমার ছোট্ট বাবুটা দুই বছরে পা দিল! অথচ মনে হয়, এই তো সেদিন প্রথমবার তোমাকে আমার বুকে জড়িয়ে ধরেছিলাম। তোমার ছোট্ট ছোট্ট হাত-পা, মায়াভরা মুখটা দেখে সেদিন বুঝেছিলাম, ভালোবাসা আসলে কাকে বলে! 🥹❤️ জানিস বাবা, মা সবসময় হয়তো মুখে বলতে পারে না, কিন্তু তুই আমার জীবনের কতটা জুড়ে আছিস, সেটা বলে বোঝানো সম্ভব নয়। তোর জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছি, কত কষ্ট হাসিমুখে সহ্য করেছি, তার হিসাব কোনো দিন তোকে দিতে চাই না। শুধু চাই, তুই বড় হয়ে বুঝিস—তোর মা তোকে পৃথিবীর সবকিছুর চেয়েও বেশি ভালোবাসে। 🥺❤️🩹 আমার ছোট্ট পাখিটা, তুমি অনেক বড় হও একজন সৎ মানুষ হও, জীবনে অনেক দূর এগিয়ে যাও, কিন্তু তোমার নিষ্পাপ হাসিটা যেন কখনো হারিয়ে না যায়। তোমার জীবনটা যেন সুখ, শান্তি, সুস্থতা আর অফুরন্ত ভালোবাসায় ভরে থাকে। আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দান করেন, নেককার মানুষ হিসেবে গড়ে তোলেন এবং সব বিপদ-আপদ থেকে আগলে রাখেন। আমিন। 🤲🏻💙 আজ তোমার জন্মদিন, কিন্তু এই দিনটা শুধু তোমার পৃথিবীতে আসার দিন নয়, এই দিনটা আমার মা হয়ে ওঠারও দিন। তুমি আমাকে মা বলে ডাকো, আর সেই ডাকের মাঝেই আমি আমার পৃথিবী খুঁজে পাই, আমার ছোট্ট রাজপুত্র! 👑💙🎂 মনে রেখো বাবা, পৃথিবীর সবাই তোমাকে ভালোবাসুক বা না বাসুক, তোমার মায়ের ভালোবাসা কোনো দিন কমবে না। তুমি যত বড়ই হও, মায়ের কাছে তুমি সেই ছোট্ট বাবুটাই থাকবে, যাকে বুকে জড়িয়ে মা তার পৃথিবীর সব সুখ খুঁজে পেয়েছিল।
Sumaiya (মায়ানের আম্মু)👶
Region: BD
Tuesday 29 September 2026 16:52:26 GMT
Music
Download
Comments
🌼🦋তাজ ও নূরের আম্মু🦋🌼 :
Happy birthday baba ❤️
2026-09-29 18:09:45
0
🍀মায়ানের আব্বু🍀 :
আমার পরান পাখি। শুভ জন্মদিন
2026-09-29 17:16:18
0
❤️~_{ অপেক্ষার প্রহর 🇸🇦✈️√💔 :
শুভ জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য, আল্লাহ তোমাকে হাজার বছর বাচিয়ে রাখুক বড় হয়ে মানুষের মত মানুষ হও মায়ান 🥰🥰🥰
2026-09-29 17:56:39
0
👻⚡পাগলি⚡🌿 মেয়ে⚡🌿 আমি🌿⚡👻 :
🥰🥰🥰
2026-09-29 17:21:54
0
Maria(খাদিজা জুনায়েদের আম্মু) :
🥰🥰
2026-09-29 17:24:06
0
To see more videos from user @usermrabeya, please go to the Tikwm
homepage.