Abid Hasan :
তোমারে ক্ষমা করবো এমন দিন আইবো না।
ক্যামনে ক্ষমা করি কও?
তোমার বেইমানি আমারে রাইতে জ্বালায়, সহালে জ্বালায়, দুপুরে জ্বালায়, বিকালে জ্বালায়, সয়নে জ্বালায়,স্বপনে জ্বালায়।
তোমারে ক্ষমা করবো এমন দিন আইবো না।
তোমারে মনে অইলেই মাথার উপর আস্ত আসমান খান ভাইঙ্গা পড়ে, বুকের উপর চাপ দেয় উহুদ পাহাড়। তুমি ভালবাসা ছাইড়া দিয়া, আমারে ছাইড়া দিছো সেই জীবনে, যে জীবনের উপর দিয়া সকাল সন্ধ্যা সাই-সাই কইরা ছুইট্টা চলে যন্ত্রণা এক্সপ্রেস।
তামাম দুন্নার হজ্ঞল মানুষ তোমার নামের সাফাই গাইলেও, আমার দ্বীর্ঘশ্বাস গুলোন তোমারে ক্ষমা কইবো না।মাঝেমধ্যে তোমারে ক্ষমা করবো ভ্যাইবা ফ্যালাই, তয় ভাবনা,ভাবনাই থাইক্কা যায়।গলা চাইপা আটকাইয়া দেয় গরম দ্বীর্ঘশ্বাস । বুকের ভেতর থেইক্কা এক গাদা দ্বীর্ঘশ্বাস বের হইয়া কয়। তোর লগে যে বেইমানি কইরলো তারে তুই ক্ষমা কইরা দিলে, তুই তোরে ক্ষমা করবি ক্যামনে?
তোমারে ক্ষমা করবো এমন দিন আর আইবো না, এমন দিন আইবো না।
2026-09-30 08:14:59