@intiqabfarabi99: উপমহাদেশের দীর্ঘ ক্লান্ত-ইতিহাসে, একসময় জন্ম নিলেন এক নারী—খালেদা জিয়া—যিনি নিছক কোনো রাজনৈতিক চরিত্র নন, বরং এক আগুনঝরা ইতিহাসের কেন্দ্রবিন্দু। তিনি ছিলেন সেই নারী, যাঁর পদচারণায় বদলে গিয়েছিলো বাংলাদেশের রাজনীতি, যাঁর চোখের দৃঢ়তায় আমাদের তারুণ্য খুঁজে পেয়েছিলো অহংকার, স্বাধীনতার স্পর্ধিত আগুন, মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা। "আপোষহীন" বলে একটা নতুন রাজনৈতিক শব্দ। তার জীবনে রাজনীতি কখনোই নিছক রাজনীতি ছিল না- ছিলো এক অবিরত সংগ্রাম। শোক, কষ্ট, ষড়যন্ত্র ভরা এক বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্র। যৌবনে হারিয়েছিলেন প্রিয়তম মানুষটিকে। বার্ধক্যে সন্তানের কাছে থেকেও ছিলেন বহু দূরে। আরেক সন্তানকে বিদায় জানিয়েছিলেন এক অনিবার্য শূন্যতায়। তার বিরুদ্ধে ছুটে এসেছিলো কুৎসার ঢেউ, দিগন্তঢাকা অপবাদ। তার প্রতিপক্ষ দেশের প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছিলো তাকে ঘৃণা করতে। কিন্তু তিনি নীরবে দাঁড়িয়ে থেকেছেন; তার নীরবতার মধ্যেই ছিল এক অদম্য শক্তি—যা তার প্রতিপক্ষ কখনো ঠিকঠাক বুঝতে পারেনি। ডিসেন্সি ছিল তার কবচ- রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র। আর দুর্নীতির কালিমা থেকে দূরে থাকার অদম্য সাহস তাকে তুলে এনেছিল এমন এক উচ্চতায়, যা এখনো কোন বাংলাদেশির পক্ষে অতিক্রম করা দুরূহ। তিনি যে দলের নেতা ছিলেন, সেই দলটা তার মতো রাজনৈতিক নেতার যোগ্য হয়ে উঠতে পারেনি। তিনি একাই সেই দলকে টেনে তুলেছিলেন পাহাড়ের চূড়ায়—যেখানে তার অনুসারীরা কখনো বুঝতে পারেনি, তারা যে শিখরে দাঁড়িয়ে আছে তা আসলে এক নারীর দৃঢ়তার নির্মাণ। এইজন্যই তার সংগ্রাম আর সংগ্রামী জীবনের সিলিসিলা নিজের দলে তার যোগ্য উত্তরাধিকার খুঁজে পায়নি—এটাই তার মহাকাব্যের ট্র্যাজেডি। আর আমাদেরও অপূর্ণ থেকে গেলো এক সম্ভাব্য ইতিহাস দেখার সৌভাগ্য—যে ইতিহাসে তিনি হতেন বাংলাদেশের প্রেসিডেন্ট, এক রাষ্ট্রমাতার প্রতিমূর্তি। যদি আমাদের দুর্ভাগ্য হয় তাকে বিদায় জানানোর, তবে তার সেই বিদায়ও কোনো সাধারণ বিদায় হবেনা। যেদিন তিনি বিদায় নিলেন, সেদিন ইতিহাসের বাতাসও থমকে দাঁড়ালো। হাজার তরুণ তখন দূর ভবিষ্যতে তার জীবনগাথা পড়ে অনুভব করবে—একসময় বাংলাদেশে এক নারী এসেছিলেন মাতৃরূপে, যিনি জাতির বুকে ঢেলে দিয়েছিলেন নিরাপত্তা, দৃঢ়তা, আর অটল সাহসের আশ্রয়। তার উপস্থিতি ছিলো এক নক্ষত্রের মতো দীপ্তিময়, আর তার প্রস্থানও হয়েছে নক্ষত্রের মতোই—অটুট দীপ্তি ছড়িয়ে তা অনন্ত নক্ষত্রের দিকে উড়াল উড়াল দিয়ে মহাকালের মহাকাব্যের পরিসমাপ্তি ঘটিয়ে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদাজিয়া অমর হোক
story Teller of democracy
Region: BD
Thursday 01 October 2026 00:44:50 GMT
Music
Download
Comments
Shifat hossain :
আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন আমিন
2026-10-01 00:48:06
6
Asma :
May Allah jannatul Ferdous den Ameen ♥️
2026-11-18 09:10:19
1
nisatul islam نسأل الله أن يرز :
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া[Heartwarming][Heartwarming][Heartwarming][Heartwarming][Heartwarming]
2026-10-10 12:51:20
2
Md. Shohel Rana :
আল্লাহ পাক প্রিয় দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন
2026-11-09 15:55:19
2
Monirul❤️❤️ islam❤️❤️😊😊😊😊 :
আলহামদুলিল্লাহ
2026-11-17 10:33:18
1
Suta Aashik. 🇧🇷🇧🇷🇧🇷 :
ayocyi roggwj bmlp yuii gqo aioq
2026-11-16 14:10:48
1
না পাওয়া মানুষ গুলো বেশিসুন্দর :
হে আল্লাহ আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কে জান্নাত বাসী করুন 😳😳 😳
2026-11-17 17:23:50
1
Field life 🇸🇦😥 :
https://vt.tiktok.com/ZSpaNR4Ck/
2026-11-11 07:32:09
1
Nizam Miazi :
প্রিয় নেত্রীকে আল্লাহ জান্নাতবাসী করুক
2026-11-17 12:13:45
1
Md Sobuj :
হে আল্লাহ তুমি দেশমাতা কে জান্নাত বাসি করুন। আমিন
2026-11-17 13:08:58
1
Rasel Molla :
আমিন
2026-11-18 06:28:43
1
Alhamdulillah :
আল্লাহ তাকে দেখলে কেন জানি কষ্ট হয় তাকে তুমি বেহেশত নছিব করুন আমিন 💞💞💞💞
2026-11-19 11:03:53
1
Md Akbor :
হে আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন আমিন BNP🌾🌾🌾🌾🌾🤲🤲🤲🤲☝️
2026-10-18 16:31:48
2
Md Mahabub Islam :
রাইট রাইট রাইট
2026-11-02 04:40:04
1
S᭄🚩 SOHAN👑🌾👑 :
2026-10-11 08:50:22
1
RanoRachel :
🥰🥰
2026-10-01 03:12:56
1
Forhad Hossen :
আমিন
2026-11-19 16:23:50
1
ssjr tv :
আমিন
2026-11-08 20:27:06
1
Hasan :
মহান আল্লাহু তাকে জান্নাতুল ফেরদৌস দান করুণ। আমিন
2026-11-09 10:14:50
1
Rahe :
আমার প্রিয় নেতা
2026-11-22 07:55:32
0
Poet.Editor.Reciter.publisher :
আসসালামালাইকুম, বেগম খালেদা জিয়া আর যোগ্যপুত্র আমাদের প্রধানমন্ত্রী, আপনার সুস্থতা কামনা করি।ফি আমানিল্লাহ!
2026-11-23 03:55:51
0
Nur :
[Red heart] amer ma
2026-11-24 13:31:31
0
🥰🥰Rubel🥰🥰🇧🇩🇧🇩🇧🇩🇴🇲 :
😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
2026-11-22 22:17:04
0
sk love ❤️ :
☝️☝️☝️☝️☝️☝️☝️🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭🖤✌️🌾🖤🌾🖤🌾✌️🌾🖤🌾❤️🌾🖤🌾✌️
2026-11-23 14:00:40
0
mdtajnoor0 :
আমিন
2026-11-05 05:51:40
0
To see more videos from user @intiqabfarabi99, please go to the Tikwm
homepage.