@shohasini5134: #বিবাহিত পুরুষ বউ আর প্রেমিকা দুজনকেই চায়🙂 একজন মানুষ যখন বিয়ের পরও নিজের স্ত্রীকে ভালোবাসার জায়গা না দিয়ে অন্য কারও প্রতি আকৃষ্ট হয় তখন সমস্যাটা শুধু তার ভালোবাসায় নয় তার দায়িত্ববোধেও। বউ হয়তো সারাদিন সংসার সামলায় স্বামীর সুখ দুঃখের পাশে থাকে নিজের অনেক ইচ্ছা ত্যাগ করে একটা সম্পর্ককে ধরে রাখে অথচ সেই মানুষটাই যখন লুকিয়ে লুকিয়ে অন্য কাউকে বলে তোমাকে ছাড়া থাকতে পারি না তখন প্রশ্ন আসে তাহলে যার হাত ধরে সংসার শুরু করেছিলেন তার জায়গাটা কোথায়? ভালোবাসা যদি সত্যিই হয় তাহলে কাউকে লুকিয়ে রাখতে হয় না। আর যদি একজনকে ভালোবাসার পরও আরেকজনকে প্রয়োজন হয় তাহলে সেটা ভালোবাসার চেয়ে বেশি স্বার্থপরতা ও দ্বিচারিতা হয়ে যায়। একটা সম্পর্কের সবচেয়ে বড় সৌন্দর্য হলো বিশ্বাস। যেখানে একজন মানুষ নিশ্চিন্তে বলতে পারে আমার মানুষটা আমাকে বেছে নিয়েছে আমার আড়ালে অন্য কাউকে নয়। তাই ভালোবাসার নামে কারও বিশ্বাস ভেঙ্গে দেওয়ার আগে একবার ভাবুন আপনার কয়েক মূহুর্তের আবেগ হয়তো অন্য একজন মানুষের পুরো জীবনটাকে বদলে দিতে পারে...#🖤🥀