অদ্ভুত মায়া 💔 :
একসময় দিনগুলো কতটা নিয়মে বাঁধা ছিল, অথচ সেই নিয়মের মাঝেই লুকিয়ে ছিল জীবনের সবচেয়ে বড় শান্তি। সকাল ৬ টা প্রাইভেট, ১০ টায় স্কুল, দুপুর ১ টায় টিফিনের অপেক্ষা, বিকেল ৪ টায় ছুটি তারপর সন্ধ্যা নামলেই আবার বই-খাতা নিয়ে পড়তে বসা। রাত ১০ টা বাজলেই চোখে ঘুম নেমে আসত, বিছানায় মাথা রাখলেই পৃথিবীর সব চিন্তা যেন দরজার বাহিরে পড়ে থাকতো। তখন জানতাম না, চিন্তাহীন ঘুমও একদিন জীবনের সবচেয়ে দামি সুখ হয়ে যাবে। তখন ভাবতাম বড় হলে জীবনটা আরও সুন্দর হবে। অথচ বড় হতে হতে বুঝলাম সুখী হওয়ার চেয়ে দায়িত্বশীল হওয়াটাই যেন বেশি শিখে ফেলেছি। এখন রাত আসে, কিন্তু ঘুম আসে না। মাথার ভিতরে ঘুরতে থাকে হাজারো চিন্তা। আগামীকালের হিসাব, জীবনের দায়িত্ব আর হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি। আগে ঘুম ভাঙতো স্কুলে যাওয়ার তারায়, আর এখন ঘুম ভাঙ্গে জীবনের চিন্তায়। শৈশবের সেই দিনগুলো হয়তো খুব সাধারণ ছিল, কিন্তু আজ বুঝি সেই সাধারণ দিনগুলোর মাঝেই লুকিয়ে ছিল আমার জীবনের সবচেয়ে অসাধারণ শান্তি। ইশ, আরেকবার যদি সেই ছোট্ট আমিটাকে ফিরে পেতাম। আবার সকাল ৬ টায় প্রাইভেট, ১০ টায় স্কুল, দুপুরের টিফিন, বিকেলে ছুটি। আর রাত ১০ টায় সবকিছু ভুলে নিশ্চিন্ত ঘুম। 😅💔
2026-10-06 05:33:44