কাইজার..! :
এই কষ্ট আমাদের মতো খামারিরাই জানে আমি এসএসসি পরীক্ষার পর বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র পাসপোর্ট যা যা প্রয়োজন সব তৈরি করলাম কিন্তু পরে ভাবলাম ১০০% এর মধ্যে ৯০% মানুষ বিদেশ চলে যায়, আমি না হয় ওই ১০% এর মধ্যে একজন হব তাই ওইসব কিছু বাদ দিয়ে নিজেই দেশে মধ্যে কোন কিছু করার চেষ্টা করলাম, উদ্যোগ নিলাম খামারের, মিশরীয় ফাওমি, টাইগার, আর কোয়েল খামার উদ্যোগ নিলাম, এখন খাদ্যের দাম ঔষধের দাম যেভাবে বাড়তেছে, মনে হয় না বাংলাদেশ থেকে এই ছোটখাটো ব্যবসা করে টিকে থাকা সম্ভব, ভুল তো সে দিন করছিলাম যেদিন বিদেশি কাগজপত্র করে সিদ্ধান্ত পাল্টাইছি, এখন বুঝি ১০০% এর মধ্যে ৯০% লোক কেন বিদেশ চলে যায়, আসলে একটা সত্যি কথা কি ভাই বাংলাদেশের যাই কিছু হোক কখনো উদ্যোক্ত হওয়া সম্ভব না, আমাদের মত মধ্যবিত্তদের না, উচ্চবিত্ত হলে তাও ৫০% আশা রাখা যায়, কিন্তু মধ্যবিত্তরা সম্ভব নয় আর নিম্নবিত্তরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাটাই পাপ বাংলাদেশের ১০০% এর মধ্যে প্রায় 85% মানুষ চাকরির খোঁজ করে আর ১৫% উদ্যোক্তা হয় ওই ৮৫% মানুষরাই সুখে আছে কোন চিন্তা নাই চাকরি করো মাস শেষে টাকা না, আর ওই ১৫% লোকেরা রাতের ঘুম হয় না, না জানি আবার সকাল হলে শুনতে পায় পণ্যর দাম বেড়ে আগুন হয়ে গেছে
এখন আমার উদ্যোক্তা ও স্বপ্নটা আস্তে আস্তে মাটির সাথে মিশে যাচ্ছে আমি এখন ওই ৮৫% লোকের মধ্যে একজন হতে হবে আমাকে
2026-10-01 17:35:49