@nucleus.71: পাবনার সুজানগর উপজেলার রাণীনগর বিলগাজনা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী রাফি বিশ্বাস'কে স্কুল ড্রেসে, পাঠদান চলাকালীন সময় আমিনপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার অপরাধ? সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল। একটি স্বাধীন দেশে কেবল মতপ্রকাশ বা শুভেচ্ছা জানানোর কারণে একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে এভাবে গ্রেপ্তার করা চরম মানবাধিকার লঙ্ঘন। এই ঘটনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং নাগরিক স্বাধীনতার ওপর এক কালো দাগ। আমরা এই অবৈধ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রাফি বিশ্বাসের নিঃশর্ত মুক্তি দাবি করছি।