পড়ুন, শেষ জামানা কেমন হবে। কিছুটা মুহূর্তের জন্য কল্পনায় শেষ জামানা থেকে ঘুরে আসুন। নিজের মধ্যে অদ্ভুত কিছুর অনুভব হবে।
*
পৃথিবীতে একসময় অস্বাভাবিক বরকত নেমে আসবে।
এই বরকত কখন নেমে আসবে?
ইসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবে লুদ্দের সামনে গিয়ে হত্যা করবে। দাজ্জালের ফিতনা থেকে মুসলিমরা মুক্তি পাবে। দাজ্জালের মৃত্যুর সাথে সাথে ভয়াবহ সব ফিতনার অবসান ঘটবে। ইসা (আঃ) এর অধীনে দ্বীন প্রতিষ্ঠিত হবে।
এরপরেই ইয়াজুজ-মাজুজ প্রকাশ ঘটবে। যাদের সাথে ইসা(আঃ) এবং মুসলিম মুজাহিদরা লড়াই করে পারবে না। আল্লাহর নির্দেশে তখন ইসা (আঃ) সকল মুসলিমদের নিয়ে তূর পাহাড়ে নিয়ে যাবেন। তূর পাহাড়ের উপর উঠবেন।
ইয়াজুজ-মাজুজ দুনিয়াতে ব্যাপক ধ্বংস চালাবে। তারা প্রত্যেক উচু জায়গা থেকে দ্রুত নেমে আসবে। তারা তাবারিয়া হৃদ পার হবে এবং তার পানি সব পান করে ফেলবে। শেষ দলের লোকেরা এসে দেখবে এবং বলবে, এখানে তো আগে পানি ছিল!
এরপর ইয়াজুজ মাজুজরা ইসা(আঃ) এবং মুসলিমদের অবরুদ্ধ করে ফেলবে। ব্যাপক ম্যাসাকার ঘটাতে ঘটাতে এক সময় ইসা ইবনে মারিয়াম আল্লাহর কাছে দোয়া করবেন। মহান আল্লাহ সেই দোয়া কবুল করে নিবেন। ইয়াজুজ-মাজুজদের ঘাড়ে ‘নাগাফ’ নামক একধরনের পোকা/কীট পাঠাবেন আল্লাহ। তারা সবাই সেই পোকার কামড়ে এক রাতেই মারা যাবে।
পৃথিবী জুড়ে লাশের গন্ধ ভরে যাবে!
এতেই অনুমান করা যায় ইয়াজুজ-মাজুজ কত বেশি সংখ্যক হবে যা আমাদের কল্পানোর বাহিরে।
তখন আল্লাহ এক বিশেষ পাখি পাঠাবেন। বিশাল বড় সাইজের পাখি। যাদের গলা উটের গলার মতো। তারা লাশগুলো বহন করে এমন জায়গায় ফেলে দেবে যেখানে আল্লাহ চাইবেন। লাশ ফেলা হয়ে গেলে আল্লাহ বৃষ্টি পাঠাবেন। প্রবল বৃষ্টি যা সবকিছু ধুয়ে পরিষ্কার করে দেবে। যমীন হবে আয়নার মতো পরিষ্কার।
তখন দুনিয়াতে অস্বাভাবিক বরকত নেমে আসবে। কতটা?
একটি ডালিম এত বড় হবে যে এক দল মানুষ তা খাবে এবং তার খোসায় ছায়া নেবে। দুধে এমন বরকত হবে যে একটি উটের দুধ একদল লোকের জন্য যথেষ্ট হয়ে যাবে। স্বস্তি এবং তৃপ্তিতে ভরে উঠবে। এসময় দুনিয়ার মানুষ দলে দলে ইসলামে ফিরবে। যুদ্ধ-ফিতনা কমে যাবে। ইসা (আঃ) শরিয়তের ভিত্তিতে বিচার করবেন, দুনিয়া শাসন শুরু করবেন।
এরপর, কত সময় পর আল্লাহ ভালো জানেন। এরপর আল্লাহ দুনিয়াতে এমন এক বাতাস পাঠাবেন। যা রেশমের মতো নরম হবে। যার অন্তরে ঈমানের সামান্য অংশও থাকবে, তার মৃত্যু হয়ে যাবে। তখন থেকে যাবে শুধু খারাপ লোকেরা। তারা আবার ফিতনা ফাসাদ শুরু করবে। পশুর মতো ব্যাভিচার শুরু করবে, শিরক, মূর্তিপূজায় ফিরে যাবে। সর্বত্র শয়তানি কার্যকলাপ ছড়িয়ে পড়বে। এমনটা হতে হতে এমন এক সময় আসবে যখন আর আল্লাহর নামটা উচ্চারণ করার মতো কেউ থাকবে না।
2026-10-01 13:12:45
0
To see more videos from user @silent__heart7, please go to the Tikwm
homepage.