"আল্লাহুম্মা আন্তা রাব্বী, লা-ইলাহা ইল্লা আন্তা, খালাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আনা ‘আলা ‘আহ্দিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু, আ‘ঊযু বিক্বা মিন শার্রি মা ছানা‘তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী ফাগ্ফির লী, ফাইন্নাহূ লা ইয়াগ্ফিরুয্ যুনূবা ইল্লা আন্তা।"
বাংলা অর্থ:
"হে আল্লাহ! আপনিই আমার রব (প্রতিপালক), আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা। আমি আমার সাধ্যানুযায়ী আপনার সাথে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর কায়েম আছি। আমি যেসব অন্যায় করেছি, তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার ওপর আপনার যে নিয়ামত ও অনুগ্রহ রয়েছে তা স্বীকার করছি, আর আমার গোনাহ ও পাপও স্বীকার করছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন; কেননা আপনি ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে না।"🤲