সাগরিকা রে-কি পাগল বানাইলি কান্দি সারাক্ষণ
কাঁদবো প্রতি রজনী-আমি আগে বুঝিনি
বুঝতে পারলে দিতাম না মন,
যাছাই না করিয়া ভালোবেসে তরে
দিবা নিশি দুই নয়নের পানি পড়ে
কিছুতে মন বসেনা-রাতে ও ঘুম আসেনা
বাঁচার কোন দেখিনা লক্ষ্মণ!
চব্বিশ ঘণ্টা তোরে দেখতে মনে চাই
কি পাগল বানাইয়া গেলি রে আমায়
লোকে মন্দ বলে-লোক সমাজে গেলে
বলে আমি বেহাইয়ার মতন!
তর লাগি মনটা কত কান্না কাটি করে
তুই যদি এটা দেখতে তুই ও কান্তে রে
সরোয়ারদী ভালোবেসে-কান্দি বইয়া বিদেশে
তর নাম করিয়া স্মরণ!
গীতিকার মোঃ দি-রাজ সরোয়ারদী ভৈরব,