⚡⚔️⚡BD Battalion (Soldier)⚡⚔️⚡ :
🇧🇩 আনসার ব্যাটালিয়ন — দেশের নিরাপত্তায় এক নির্ভরযোগ্য প্যারামিলিটারি স্ট্রাইকিং ফোর্স 🛡️বাংলাদেশের আনসার ব্যাটালিয়ন একটি প্যারামিলিটারি (Paramilitary) স্ট্রাইকিং ফোর্স, যার মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
📌 আনসার ব্যাটালিয়নের প্রধান দায়িত্বসমূহ:
✅ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিবর্গের নিরাপত্তা 🔹 জাতীয় সংসদ ভবন, গণভবন, জুলাই স্মৃতি জাদুঘর, প্রধানমন্ত্রীর কার্যালয়, পদ্মা সেতু, আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন Key Point Installation (KPI)-এর নিরাপত্তা প্রদান। 🔹 ভিআইপি ও ভিভিআইপি ব্যক্তিবর্গ, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা।
✅ আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযান 🔹 পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীকে সহায়তা করা। 🔹 দাঙ্গা দমন, কম্বিং অপারেশন, সন্ত্রাসবিরোধী অভিযান এবং প্রয়োজন অনুযায়ী যৌথ ও একক অভিযান পরিচালনা করা। 🔹 মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অংশগ্রহণ করা।
✅ পার্বত্য অঞ্চলে আভিযানিক দায়িত্ব 🔹 পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন দুর্গম এলাকায় সন্ত্রাস দমন, পাহাড় ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ আভিযানিক দায়িত্ব পালন করা। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দীর্ঘদিন যাবত অপারেশন "উত্তরণে" বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে ।
✅ দুর্যোগ ও মানবিক সহায়তা 🔹 বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
✅ নির্বাচনী দায়িত্ব 🔹 জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা।
✅ সরকারি বিশেষ দায়িত্ব 🔹 আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩ অনুযায়ী সরকার কর্তৃক অর্পিত জনকল্যাণমূলক, নিরাপত্তা ও বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা।
🇧🇩 দেশের নিরাপত্তা, জনগণের সুরক্ষা এবং জাতীয় স্বার্থ রক্ষায় আনসার ব্যাটালিয়ন সর্বদা প্রস্তুত, পেশাদার ও প্রতিশ্রুতিবদ্ধ।
2026-10-02 19:32:46