যে আল্লাহ রাব্বুল আলামীন আগুনকে ইবরাহীম (আ.) এর জন্য শীতল ও নিরাপদ করে দিয়েছিলেন,
যে আল্লাহ মাছের অন্ধকার পেট থেকে ইউনুস (আ.) কে উদ্ধার করেছিলেন,
যে আল্লাহ দীর্ঘ ও কঠিন অসুস্থতার পর আইয়ূব (আ.) কে পূর্ণ সুস্থতা ফিরিয়ে দিয়েছিলেন,
যে আল্লাহ মূসা (আ.)-এর জন্য উত্তাল সমুদ্রের বুক চিরে পথ তৈরি করেছিলেন,
সেই আল্লাহর কাছে আমাদের কোনো বিপদই বড় নয়। কোনো অসুস্থতাই অসাধ্য নয়। কোনো বন্ধ দরজাই চিরদিনের জন্য বন্ধ নয়। আমরা শুধু তাঁর রহমতের দিকেই তাকিয়ে থাকি। তিনি চাইলে তো এক মুহূর্তেই সকল অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। আপনার কীসের এতো টেনশন বলেন? ইয়া রব, আমাদের কঠিন সময়গুলোতেও আপনার কুদরত, রহমত ও সাহায্যের নিদর্শন দেখিয়ে আমাদের ঈমান এবং অন্তরকে দৃঢ় রাখুন।
আমীন।
— শারিন সফি আদ্রিতা