jannat19208 :
সেই দিনটার কথা খুব বেশি মনে পড়ে 💔
যেদিন আমি আর আপনি প্রথম কথা বলা শুরু করেছিলাম,
সে দিনটা সাধারণ ছিল,কিন্তু আমার জীবনে সেটা কখনো সাধারণ হয়ে ওঠেনি। এক অজানা অনুভূতি,এক অদ্ভুত টান, আর একরাশ মায়া যেন প্রথম দিনেই আপনার সাথে জড়িয়ে গিয়েছিলান।আমি তখনো জানতাম না, এই সামান্য কথোপকথন একদিন আমার পুরো পৃথিবীকে বদলে দেবে। ছোট ছোট কথা থেকে শুরু হয়েছিল আমাদের গল্প,আর সেই গল্প ধীরে ধীরে আমার সব চিন্তা, সব অনুভূতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন আপনি।
আপনার সাথে কথা বলার অপেক্ষায় থাকা,আপনার মেসেজের জন্য বারবার ফোন দেখা,এসবই তখন আমার জীবনের সবচেয়ে প্রিয় অভ্যাস হয়ে গিয়েছিল।
মনে হতো,আপনি থাকলে সবকিছু ঠিক আছে, আর আপনি না থাকলে সবকিছুই শূন্য।
আজও সেই দিনটা মনে পড়লে বুকের ভেতর একটা অদ্ভুত ব্যথা হয়। কারণ শুরুটা এত সুন্দর ছিল,আর শেষটা এতটা নীরব হবে,এটা আমি কখনো কল্পনাও করিনি..। হয়তো এটাই সত্যি, কিছু মানুষ জীবনে আসে গল্প শুরু করার জন্য, কিন্তু গল্পটা শেষ করার জন্য নয়।
আপনি এসেছিলেন, আমার পৃথিবীটাকে কিছুটা রঙিন করে দিয়েছিলেন, আর তারপর নিঃশব্দে হারিয়ে গিয়ে আমাকে এক গভীর শূন্যতার মধ্যে ফেলে রেখে চলে গেলেন
2026-10-03 15:35:25