@tabassum.mimii: সব বাধা পেরিয়ে, যখন মনে হচ্ছিলো—শেষমেশ আমি তোমাকে নিজের করে পেয়ে গেছি, তোমাকে হারানোর সব ভয় বুঝি আজ শেষ, তোমাকে ঘিরে দেখা অসম্ভব স্বপ্নগুলোও বুঝি একদিন সত্যি হতে চলেছে— ঠিক তখনই ঘুম'টা ভেঙে গেলো! চোখ মেলতেই বুঝলাম, তুমি আমার কাছে ছিলে না— ছিলে শুধু আমার স্বপ্নের ভেতর। যে মানুষটাকে এতটা আপন করে বুকের মধ্যে আগলে রেখেছিলাম, জেগে উঠে দেখলাম, সে মানুষটাকে ছুঁয়ে দেখার অধিকারটুকুও আমার কোনোদিন ছিলো না। কী অদ্ভুত না? স্বপ্নের কয়েকটা মুহূর্তে তোমাকে নিজের করে পাওয়ার যে সুখটা পেয়েছিলাম, ঘুম ভাঙার পর সেই সুখটুকুই সবচেয়ে বড় কষ্ট হয়ে ফিরে এলো। ইশ্, যদি ঘুমটা আরেকটু দীর্ঘ হতো! তাহলে হয়তো আরও কিছুক্ষণ তোমাকে আমার বলে ভাবতে পারতাম। আরেকটু কাছে বসতে পারতাম, আরেকটু কথা বলতে পারতাম, আরেকটু মায়ায় জড়িয়ে থাকতে পারতাম। কিন্তু বাস্তবতা বড় নির্মম— স্বপ্নেও যে মানুষটাকে পেতে আমার এতটা পথ পাড়ি দিতে হয়, ঘুম ভাঙতেই দেখি সেই মানুষটাই আবার আমার নাগালের বাইরে। হয়তো কিছু মানুষকে বাস্তবে পাওয়া যায় না বলেই তারা বারবার স্বপ্নে ফিরে আসে— শুধু একটু আপন হওয়ার অভিনয় করে, তারপর ঘুম ভাঙিয়ে দিয়ে আবারও বুঝিয়ে দেয়— সব পাওয়া সত্যি হয় না, কিছু পাওয়া শুধু স্বপ্নেই সুন্দর। :)❤️🩹#foryou #tabassummimii #unfrezzmyaccount
-মিমুইইই🌱
Region: BD
Saturday 03 October 2026 18:22:46 GMT
Music
Download
Comments
ARIF 👤 :
মানুষ তো ছেড়ে চলে যাবে কিন্তু থেকে যাবে মৃত স্মৃতি যে একটা মানুষকে মেরে ফেলবে 🙆🏿♂️
2026-10-03 18:28:59
3
@@@🤌 :
এই আইডির মালিকটা বোধ হয় খুব বড কষ্ট পাইছে 😓🙂
2026-10-03 19:50:00
1
暹 🪐 :
আমি এমন একজনকে ভালোবাসছিলাম,
যার না ছিল আমাকে হারানোর ভয়,
আর না ছিল আমাকে পাওয়ার ইচ্ছা! 🪐🌷
2026-10-03 18:30:45
2
𝑺𝑰𝑴𝑰𝑳𝒀 ♡ :
সে আমাকে নিতে এসেছিলো , হঠাৎ আমার হাত ধরে বলে চলো বাড়ি যাই আমি বললাম কোথায় যাবো? সে বললো আমাদের বাড়ি কেনো যাবে না ? যখনই একই রাস্তায় দুজন হাটা শুরু করলাম হঠাৎ ঘুম ভেংগে গেলো
2026-10-03 20:28:42
0
H......F :
😅😅😅
2026-10-03 18:31:03
0
To see more videos from user @tabassum.mimii, please go to the Tikwm
homepage.