@@black boy :
@@@black boy:হ্যাঁ, তুমি বিবাহিত।
জানি, তোমাকে আর কোনোদিন আমার করে পাবো না। তবুও এই জীবনে তুমি ছিলে আমার ভীষণ শখের একজন মানুষ। এমন একজন, যাকে পাওয়ার ইচ্ছে হয়তো কোনোদিনই পুরোপুরি মরে যাবে না।
জানো পাখি, তোমার অভাবে আমি দিনের পর দিন ভেতর থেকে পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি—কেন তুমি আমার হলে না।
কেন আমাদের গল্পটা পূর্ণতা পেল না
তবে কখনো কখনো মনে হয়,
ভালোই হয়েছে তুমি আমার হওনি
কারণ তুমি যদি আমার হতে, হয়তো আমি কোনোদিন কষ্টকে এতটা গভীরভাবে চিনতাম না। বিচ্ছেদের স্বাদ পেতাম না, যন্ত্রণার সঙ্গে পরিচিত হতাম না। হয়তো জানতেই পারতাম না—একজন মানুষকে হারানোর পর তার স্মৃতিগুলো বুকে নিয়ে বেঁচে থাকা কতটা কঠিন
তোমাকে পেলে হয়তো সারাজীবন তোমাকে নিয়ে গর্ব করতাম। মানুষের কাছে তোমার কথা বলতাম, তোমাকে নিয়ে অহংকার করতাম। বলতাম—দেখো, আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষটা আমার পাশে আছে। তোমাকে নিয়ে পূর্ণতার গল্প লিখতাম।,,,,, 🇸🇦🙏🥲
,🥹🥹🇸🇦🙏:শরিফ মহাজ,🥹🇸🇦🙏
2026-10-03 22:34:57