• সে আমাকে সময় দেয় না, কোনো অভিমান জমা হলে কিংবা একটুখানি সান্নিধ্য চাইলে সবসময় হাজারটা অজুহাত দাঁড় করায়— কিন্তু সে নাকি আমাকে খুব ভালোবাসে।
• সে আমার অনুভূতি, আবেগ বা ফিলিংসের কোনো মূল্য দেয় না। যখন আমার মন খারাপ থাকে বা কোনো কারণে রাগ করি, তখন আমায় একটু শান্ত করার বদলে উল্টো নিজেই আমার ওপর রেগে আগুন হয়ে যায়। আমার কষ্টের জায়গাটা বোঝার বিন্দুমাত্র চেষ্টা তার মধ্যে থাকে না— কিন্তু দিনশেষে সে নাকি আমাকেই ভালোবাসে।
• তার মুখভরা বড় বড় বুলি, সে নাকি আমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে! অথচ বাস্তবে পরিবারের সামনাসামনি দাঁড়ালে তার সব সাহস উবে যায়, নীরব দর্শকের মতো নিশ্চুপ হয়ে থাকে। যার ভালোবাসা আমার পাশে দাঁড়ানোর সাহস জোগায় না— সেও নাকি দিনশেষে আমাকেই ভালোবাসে!
আসলে এমন ভালোবাসার কোনো অর্থ হয় না। যে ভালোবাসায় সম্মান নেই, যেখানে প্রতিনিয়ত অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না—সেই ফাঁকা ও নামমাত্র ভালোবাসা দিয়ে আমি কী করব? যে মানুষটা আমার হাসিমুখে থাকার কারণ না হয়ে সবসময় আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, যে মানুষটা বিপদে বা মন খারাপের মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরতে জানে না—এমন মানুষ দিয়েই বা আমার সারাজীবনের কী প্রয়োজন?
ভালোবাসা তো কেবল মুখে 'ভালোবাসি' বলার নাম নয়; ভালোবাসা প্রকাশ পায় দায়িত্ববোধে, সম্মানে, পাশে থাকার সাহসে এবং অনুভূতির মূল্যায়নে। যেখানে এই বিষয়গুলো অনুপস্থিত, সেখানে 'ভালোবাসা' শব্দটা কেবল নিজের নিজেকে দেওয়া এক মিথ্যা সান্ত্বনা ছাড়া আর কিছুই নয়
2026-10-05 10:06:14
1
সেদিন দেখা হয়ে ছিলো :
মন খারাপ করে আর কি হবে মনের মানুষ যদি মনের ব্যথা না বুঝে❤️🩹🕊️
2026-10-04 10:45:40
4
😍😍 :
হুমম
2026-10-05 03:54:38
1
🌷💔কষ্টের রাধে 💔🌷 :
হুম ঠিক 😭💔
2026-10-05 02:11:44
1
👰___Ginni___👰 :
Valo teke🙃
2026-10-04 12:14:55
3
🐈⬛কালা বিলাই🐱 :
💌🎀:মনের সব কথা বলে
দেওয়া মানুষদের
সাথে,
আমরা এক সময়
কথা বলা বন্ধ করে
দেই..!🖤🕊️