কারও চোখের জল হওয়ার চেয়ে কারও মুখের হাসির কারণ হওয়া অনেক বেশি সুন্দর। কারও আত্মসম্মান ভেঙে দেওয়ার চেয়ে তার সম্মানটুকু নিজের হাতে আগলে রাখা অনেক বড় মানবিকতা।
তাই কাউকে ছোট করে নয়, কাউকে সম্মান দিয়ে বড় হোন। কারও দুর্বলতা নিয়ে হাসবেন না—কারণ আজ যে দুর্বল, কাল হয়তো তার জায়গায় আপনিও থাকতে পারেন।
শেষ পর্যন্ত মানুষ আপনার কতজনকে হারিয়েছেন সেটা মনে রাখবে না; বরং আপনি কতজন মানুষের সম্মান, অনুভূতি আর হৃদয়কে সম্মান করেছেন—সেটাই আপনার প্রকৃত পরিচয় হয়ে থাকবে। 🤍🌿🕊️অন্যকে নিচে নামিয়ে বড় হওয়া যায় না; সত্যিকারের বড় মানুষ সে-ই, যে নিজে উঁচুতে থেকেও অন্যের সম্মানটুকু নিচে নামতে দেয় না।