তোমাকে চিনেছি বেশি দিন হয়নি, অথচ এই কয়দিনেই এক অদ্ভুত মায়ায় জড়িয়ে গেছি—যা আগে কখনো কারো জন্য অনুভব করিনি। কেমন যেন ধীরে ধীরে তোমাকে দেখার জন্য এক মিষ্টি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। এক ফলক দেখার জন্য নিজের অজান্তেই বড্ড অস্থির হয়ে উঠি।
দিন দিন তোমার ওই কোমল মুখের হাসিটাই আমার ভালো লাগার কারণ হয়ে উঠেছে; তোমার মৃদু চাহনি আর অকৃত্রিম ভ্রুকুটিই যেন বলে দিচ্ছে তুমি "আমার"|
সত্যি বলছি, তোমাকে পাওয়ার তৃপ্তি বোধহয় কখনোই মিটবে না। যত পাবো তত বেশি ভালোবাসতে ইচ্ছে করবে। কারণ, তোমাকে অনেক মায়া করি যে!😅❤️🩹