@emon_x12: হয়তো আর কোনোদিন দেখা হবে না এই চিরচেনা ক্যাম্পাসে, শোনা হবে না আপনার সেই পরিচিত কণ্ঠ। আপনার দেওয়া শিক্ষা, শাসন, ভালোবাসা ও অনুপ্রেরণার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আপনার শূন্যতা এই ক্যাম্পাসে সবসময় অনুভূত হবে। নতুন পথচলায় আপনার প্রতিটি দিন হোক সুন্দর ও সফল—রইল আন্তরিক শুভকামনা, দোয়া ও অফুরন্ত শ্রদ্ধা। বিদায় প্রিয় শিক্ষক। ❤️