@tuntuni454: আজকে আসলে আমার মাথা একদম কাজ করতেছিল না! 😭😂 উনি ফোন রিসিভ করতেছে না, অনেকদিন কথা নাই—আমি এদিকে ইমোশনে মাথা গরম করে উনার বন্ধুর সাথে যোগাযোগ করছি। কী বলছি, কী লিখছি—আমি নিজেই জানি না! 🤦♀️😂 এর মধ্যে আবার রাগের মাথায় একটা ভিডিও বানিয়ে পাঠাইছি, তার মধ্যে আবার হুমকি-টুমকিও দিয়ে ফেলছি! 😭😂 এখন একটু মাথা ঠান্ডা হওয়ার পর নিজের পাঠানো ভিডিওটা দেখে মনে হচ্ছে—“ওমাগো মা! এই ভিডিওটা আমি পাঠাইছি?!” 🤦♀️🤣 ভাই, উনি আমার কাছে আসবে তো দূরের কথা, এই ভিডিও দেখার পর মনে হয় আমাকে দেখলেই রাস্তা পরিবর্তন করবে! 😂 আমি নিজেই নিজের সর্বনাশ করে এখন বসে বসে হাসতেছি। আল্লাহ গো, আমি এত বড় জল্লাদ কবে হলাম! 😭😂 পিও, মাফ করে দিও। আজকে রাগের মাথায় মানুষ কী না করে—আমি তো দেখি পুরো সিনেমা বানিয়ে ফেলছি! 🤦♀️😂#foryou #brokenheart