@sohag.097: জগত সংসারে তুমি ছাড়া আমার কেডায় আছে? কও... এই যে এমন কইরা নিজেরে আমার থাইক্যা দূরে রাহো, একা কাঁদো, একা হাসো, একা একা জীবনের পথে হাইটা বেড়াও, সেই জীবনে আমারে তো ঠাঁই দেও না। কত রাইত যায়, আমি ঘুমাইতে পারি না! ছটফট করি, তোমারে কাছে পাওনের লাইগ্যা সাধনা করি। জগতের কাছে এত দুঃখ পাইয়াও আমি তোমারে সুখ ভাবি। সেই সুখের লাইগ্যা আমি কতকিছুই হারাইলাম, তয় তোমারে পাইলাম কই? এমন কইরা নিজেরে কষ্ট দেও, নিজেরে সামলাইয়া রাহো। আমারে কাছে ডাকো না, কথা কও না, দেহা দেও না। শুধু কি নিজে কষ্ট পাও? এই যে আমারে কষ্টের সাগরে ডুবাইয়া মারো, তুমি কষ্ট পাইলে আমি ক্যামনে ভালা থাহি? কও... জগত সংসারে তুমি ছাড়া আমার কেডায় আছে? কও.. যে আমারে তোমার লাহান বুঝবার পারবো, তোমার লাহান আমারে আগলাই রাখবো। চারদিক থাইক্যা দুঃখ পাইয়া আমি তোমার কাছেই ফিরি, তয় তোমার বুকে আমার ঠাঁই মিলে না! জগতের বেবাক অশান্তি আমারে শেষ কইরা দেয়। তুমিও কাছে আহো না, ভালাবাসো না, কথাও কও না। সময় গেলে কী আর ফিরা আহে? কও... দুঃখে এক লগে কাঁদতে না পারলে, পাশাপাশি থাকবার না পারলে, মাইনষের ভালাবাসার কী দরকার? যে ভালাবাসা আমার থাইক্যা তোমারে দূরে রাহে, যে ভালাবাসা পাইয়াও নিজেরে একা মনে অয়, এমন ভালাবাসা দিয়া মাইনষে করবো কী?
SohAG
Region: BD
Monday 05 October 2026 03:41:56 GMT
Music
Download
Comments
MX BAPPY :
😂😂
2026-10-06 15:01:27
0
🖤 𝑺𝒌 𝑨𝒔𝒉𝒊𝒌 🖤 :
😊😊😊
2026-10-05 05:04:49
0
🫀📌 :
🖤🖤🖤
2026-10-06 06:57:54
1
To see more videos from user @sohag.097, please go to the Tikwm
homepage.