—͞Ꮇᴇʜᴇᴅɪ !¡ :
নিজের ঠিকানা খুঁজছি! বয়সটা নীরবে প্রতিদিন বেড়েই চলেছে, অথচ জীবনটা এখনো যেন থমকে আছে। দিনের পর দিন কেটে যাচ্ছে চোখের সামনে, তবুও নিজের জন্য কিছুই গড়তে পারিনি।
চারপাশের মানুষগুলো কত দূর এগিয়ে গেল, আর আমি এখনো নিজের পথ খুঁজে ফিরি। কখনো মনে হয়, সময় আমাকে ছাড়িয়ে গেছে, কখনো মনে হয় আমিই নিজেকে হারিয়েছি। স্বপ্ন ছিল অনেক, সাহসও কম ছিল না, শুধু ভাগ্যটা কখনো পাশে দাঁড়ায়নি।
কত পরিকল্পনা সময়ের কাছে হারিয়ে গেল, কত ইচ্ছে বাস্তবতার নিচে চাপা পড়ে রইল। আয়নায় নিজেকে দেখলে মাঝে মাঝে ভয় লাগে, এই কি সেই মানুষ, যার এত স্বপ্ন ছিল?
বয়স বাড়ছে, অথচ অর্জনের খাতা শূন্য, নিজের বলে দেখানোর মতো কিছুই নেই। তবুও বুকের ভেতর স্বপ্নগুলো মরেনি, হয়তো আমার সময়টা এখনো আসেনি।
আমি জানি, দেরি হয়েছে অনেকটাই, তবুও শেষ হয়ে যায়নি আমার পথচলা। একদিন আমিও নিজের একটা ঠিকানা বানাবো। ইনশাআল্লাহ..!
2026-10-05 10:57:40