@_795470: যা অনিবার্য, তার বিরুদ্ধে ক্ষোভ বৃথা..! কারণ নিয়তি কোনো যুক্তির কাছে জবাবদিহি করে না। মানুষ ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে যতই অঙ্ক কষুক, সময়ের অন্তর্লিখিত সিদ্ধান্তে তার সমস্ত হিসাবই একদিন অর্থহীন হয়ে পড়ে। কিছু প্রাপ্তি কেবল ক্ষণস্থায়ী মায়া, কিছু অপ্রাপ্তি নিছক বঞ্চনা নয়! বরং অস্তিত্বের গভীরে গেঁথে থাকা কোনো অদৃশ্য বিধানের পরিণতি। আমরা পথ বদলাই, সিদ্ধান্ত বদলাই, নিজেকে বোঝাই, সবকিছুই বুঝি আমাদের নিয়ন্ত্রণে; অথচ অদৃশ্য কোনো সীমানার ভেতরেই আমাদের সমস্ত স্বাধীনতার বিচরণ। তাই অনিবার্যের কাছে পরাজয় মানেই পরাজিত হওয়া নয়! কখনো কখনো মেনে নেওয়াই অস্তিত্বের সবচেয়ে নির্মম প্রজ্ঞা। কারণ শেষতক!! নিয়তির বেড়াজাল ভেদ করার সাধ্য কার..?!❤️🩹🫀🕊️ #frpppppppppppppppppppppp #frpviralシ #foryoupage @#foryou @TikTok @TikTok Bangladesh