@rannaghorer.diary: রেসিপি: আলুর সিঙ্গারা উপকরণ ডোর জন্য * আটা — ২ কাপ * তেল — ½ কাপ * লবণ — স্বাদমতো * পানি — প্রয়োজনমতো আলুর পুরের জন্য * আলু — কয়েকটি * পেঁয়াজ কুঁচি — ১ কাপ * কাঁচা মরিচ কুঁচি — ৫–৬টি * আদা-রসুন পেস্ট — ১ চা-চামচ * হলুদের গুঁড়া — ½ চা-চামচ * লাল মরিচের গুঁড়া — ½ চা-চামচ * ধনিয়ার গুঁড়া — ½ চা-চামচ * জিরার গুঁড়া — ½ চা-চামচ * পাঁচফোড়ন গুঁড়া — ½ চা-চামচ * গরম মসলার গুঁড়া — অল্প একটু * ধনিয়াপাতা কুঁচি — পরিমাণমতো * লবণ — স্বাদমতো * তেল — পরিমাণমতো * সিঙ্গারা ভাজার জন্য তেল — পরিমাণমতো প্রস্তুত প্রণালি পার্ট ১ — সিঙ্গারার ডো তৈরি ২ কাপ আটা, লবণ ও ½ কাপ তেল ভালোভাবে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে শক্ত ডো তৈরি করুন। ঢেকে ৩০–৪০ মিনিট রেখে দিন। পার্ট ২ — আলুর পুর তৈরি আলু ছোট কিউব করে কেটে ধুয়ে গরম পানিতে ভাপিয়ে সিদ্ধ করে নিন। প্যানে অল্প তেল দিয়ে ½ কাপ পেঁয়াজ কুঁচি ও ৫–৬টি কাঁচা মরিচ ভেজে নিন। এরপর আদা-রসুন পেস্ট দিয়ে ভেজে হলুদ, লাল মরিচ, ধনিয়া, জিরা, পাঁচফোড়ন, গরম মসলা ও লবণ দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন। তেল উঠে এলে সিদ্ধ আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে কোনো পানি ছাড়া ভেজে নিন। এরপর ধনিয়াপাতা কুঁচি দিয়ে মিশিয়ে নামানোর আগে আরও ½ কাপ কাঁচা পেঁয়াজ কুঁচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন। পার্ট ৩ — সিঙ্গারার শেপ তৈরি ডো আবার ভালোভাবে মথে ছোট ছোট লেচি কেটে রুটির মতো লম্বা করে বেলে নিন। মাঝখান থেকে কেটে ২ ভাগ করুন। এক অংশের বর্ডারে অল্প পানি লাগিয়ে দুই পাশ ভাঁজ করে পকেট তৈরি করুন। আলুর পুর দিয়ে সিঙ্গারার মুখ ভালোভাবে বন্ধ করে দিন। এভাবে সবগুলো তৈরি করুন। পার্ট ৪ — সিঙ্গারা ভাজা গরম তেলে মিডিয়াম আঁচে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন। তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে মচমচে, খাস্তা আলুর সিঙ্গারা।
Rannaghorer Diary
Region: BD
Monday 05 October 2026 08:30:43 GMT
Music
Download
Comments
🎀N.A.B.I.H.A.R.ammu🎀 :
এগুলা কি আটা নাকি ময়দা প্লিজ বলবেন
2026-10-05 14:03:17
0
°𐙚𝕿𝖆𝖓𝖟𝖎𝖑𝖆ᥫ᭡ :
Apu alu chara ki hobe🙁
2026-10-06 15:35:29
2
moriom.islam578 :
ঠান্ডা পানি দিনি আটা করছেন
2026-10-05 08:44:31
1
tulips🌷 :
apu alu ki shiddhu..please reply 🫠🙏
2026-10-06 07:25:46
0
🌷J🫀 :
2026-10-05 15:58:24
0
Salman Faroqui :
💝💝💝
2026-10-09 11:14:35
0
ᴀ1.ᴄ ʟɪꜱᴀ :
👍👍👍
2026-10-08 13:30:15
0
ᴀ1.ᴄ ʟɪꜱᴀ :
😁😁😁
2026-10-08 13:30:12
0
Aciya :
🥰🥰🥰
2026-10-08 08:30:30
0
Sumaiya khandaker :
🥰🥰🥰
2026-10-06 12:10:34
0
🕊 :
@akhi banaiya khawyaibi
2026-10-05 17:24:18
0
আনিকা ইসলাম :
🥰🥰🥰
2026-10-05 08:33:03
0
Salman Faroqui :
❤️❤️❤️
2026-10-09 11:14:39
0
To see more videos from user @rannaghorer.diary, please go to the Tikwm
homepage.