@mamunahmed3950: ২০১৭ সালে ‘জাদুকর’ মিউজিক ভিডিওর সেটে প্রথম দেখা তাদের। কেউ মনে করেনি, একদিন এই পরিচয় কোটি মানুষের গল্প হবে। ১০ বছর ধরে তারা নিজেদের প্রেমকে মিডিয়ার আড়ালে রেখেছিল। ২০২২ সালে শ্রীমঙ্গলের সেই মেঘলা দিনে একে অপরের হাত ধরলেন। সত্যিই যেন এক রূপকথা! তবে পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন তারা আলাদা হওয়ার—জীবনের এই চেনা গল্পের শেষটা কেমন যেন একটু ভাবায়। মাঝে মাঝে ভাবি, একই ছাদের নিচে কয়েক বছর কাটানো দুজন কি করে একদিন আলাদা হয়ে যায়? জীবন সব সময় আমাদের ইচ্ছে মতো গল্প লিখে না। হয়তো অনেক গল্পের পেছনে আছে এমন কিছু, শুধুই দুজনেই জানে। সব ভালোবাসাই শেষ হয় একসাথে থাকার গল্প হয়ে যায় না। কিছু মানুষ আসে, সুন্দর সময় উপহার দেয়, তারপর একদিন হারিয়ে যায়। প্রেম ধীরে ধীরে মুছে যায়… সত্যিই তিতা এই সত্যিটা। এ কারণে কিছু সম্পর্কের পরে ভালো থাকার গল্পটি হয় না সব সময়। ভাগ্যটা হয়তো তাই।