@tuhinmollik203: ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন ছিলেন অ্যানি এল’হুলিয়ার। পেশায় তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক। নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে যখন কল দেয়া হয় তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাস লেকচারে। একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি। ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন। নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান। অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, শিক্ষার্থীদের পাঠদান করছি। কল দেয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় দেয়ার অনুরোধ জানালে কথা বলার সম্মতি দেন অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার। পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরষ্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ। প্রতিউত্তরে অ্যানি এল’হুলিয়ার তাকে ধন্যবাদ জানান। ক্লাস লেকচারে ব্যস্ত থাকার কথা শুনে কলদাতা জানতে চান তিনি এই সুখবরটি তার শিক্ষার্থীদের জানাবেন কি না? উত্তরে তিনি বলেন, তাদেরকে অবশ্যই জানাবো। তারা জানলে আশা করি অনেক খুশি হবে। এটা অবশ্যই তাদের জন্য অনেক মজাদার বিষয় হবে। তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে। Source- The Nobel Prize, X (Former Twitter)

tuhinmollik203
tuhinmollik203
Open In TikTok:
Region: AE
Monday 05 October 2026 12:27:43 GMT
31913
1234
4
8

Music

Download

Comments

tiktok97mfollowers7
FaYsal :
এটা আসলে ভুল তথ্য। আসল হলো তিনি অল্প সময় কথা বলেছিলেন তবুও প্রায় ১০ মিনিট কথা বলেছিলেন।
2026-10-05 13:38:41
2
user5487261921629
Rasel :
❤️❤️
2026-10-05 15:54:23
1
user5708283553299
শাহিন ট্রের্ডাস :
[Heartwarming][Heartwarming][Heartwarming]
2026-10-05 20:08:53
0
md.shain.md.shain84
MD Shahin Ahmed :
[Red heart][Red heart]
2026-10-05 14:42:09
0
To see more videos from user @tuhinmollik203, please go to the Tikwm homepage.

Other Videos


About