@no_filings_2.1: একদিন তুমিও বুঝবে কেউ একজন ছিলো যে তোমাকে কোনো স্বার্থ ছাড়াই পাগলের মতো ভালোবেসে ছিলো...!"😓❤️🩹#foryou #kosterstatus #statusvideo #fypシ #broken
আমরা না খুব বোকা টাইপের মানুষ। কাউকে ভালোবেসে ফেললে নিজের সবটুকু উজার করে দিই। মনে হয়, আমি যতটা ভালোবাসছি, ও হয়তো ঠিক ততটাই ভালোবাসবে। কিন্তু দিনশেষে বাস্তবতাটা একদম অন্যরকম। যাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি আপন ভাববেন, দেখবেন সেই মানুষটাই একসময় আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করছে।
আসলে দোষটা বোধহয় ওই মানুষটারও না, দোষটা মানুষের স্বভাবের। মানুষ না অতিরিক্ত কোনো কিছুই ঠিকমতো হজম করতে পারে না। আপনি যখন কাউকে ফ্রি-তে বা কোনো কষ্ট ছাড়াই অতিরিক্ত ভালোবাসা, কেয়ার আর গুরুত্ব দিতে শুরু করবেন, তখন সে আস্তে আস্তে ধরে নেবে যে আপনি তার ছাড়া এক মুহূর্তও বাঁচবেন না। আর ঠিক সেই মুহূর্ত থেকেই মানুষটা বদলাতে শুরু করে। যাকে নিয়ে একদিন সুন্দর একটা ভবিষ্যৎ কল্পনা করতেন, সেই মানুষটাই একসময় আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে।
তখন খুব কষ্ট হয়, বিশ্বাস করুন বুকটা ফেটে কান্না আসে। মনে হয়, কেন আমি এত ভালোবাসতে গেলাম? কেন নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তার পেছনে ছুটলাম?
তবে হ্যাঁ, দেরিতে হলেও একটা জিনিস খুব ভালো করে বুঝেছি। সবাইকে সবকিছুর অধিকার দিতে নেই। একটু দূরত্ব না রাখলে, নিজের একটু ভ্যালু না বুঝলে মানুষ আপনাকে পা-এর জুতো বানিয়ে রাখবে। এখন থেকে নিজেকে একটু ভালোবেসে বাঁচতে শিখব। কাউকে আর অতিরিক্ত ভালোবেসে নিজের শান্তিটা নষ্ট করব না। যার আসার সে নিজের মতো আসবে, আর যার যাওয়ার সে তো সামান্য অজুহাতে চলেই যাবে... এর জন্য নিজের মনটাকে আর ছোট করব না কোনোদিন। 🖤
2026-10-05 16:23:11
1
.....M....💔......🌸...... 🥀 :
🥹
2026-10-05 15:02:37
0
- অঁনিঁকঁ বুঁনাঁর্জীঁ- 🙆♂️ :
মানুষ কখনও ইচ্ছে করে বদলায় না।
কিছু মানুষের অবহেলা,
কিছু মানুষের স্মৃতি,
কিছু মানুষের ব্যবহার
আর কিচ্ছু পরিস্থিতি ও সময় মানুষ কে বদলে যেতে বাধ্য করে।😊
2026-10-05 17:14:03
0
মনি 5879 :
পুল সাপোর্ট ডান
2026-10-05 17:11:09
0
★★পরিবারের ছোট সাহেব ★★ :
[Red heart][Red heart][Red heart]
2026-10-05 18:10:51
0
😭😭off💔💔 :
🥰🥰🥰
2026-10-05 18:12:03
0
To see more videos from user @no_filings_2.1, please go to the Tikwm
homepage.