@mhrajbd: পুরুষের চোখে নিজের স্ত্রীকে আগের মতো ভালো লাগে না—কখন? প্রশ্নটা কঠিন, কিন্তু অনেক পুরুষের জীবনের এক নীরব সত্য। তাই এই লেখাটি বিশেষ করে পুরুষদের জন্য। আমার স্ত্রী দেখতে সুন্দর। তবুও কেন জানি তাকে এখন আর আগের মতো ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে আট বছর। পাঁচ বছরের একটি মেয়ে আছে। অফিস শেষে আগে যেখানে দ্রুত বাড়ি ফিরতাম, এখন সেখানে ইচ্ছে করেই বন্ধুদের সাথে আড্ডা দিই। রাত করে বাড়ি ফিরি। কারণ—বাসায় যেতে ইচ্ছে করে না। কিন্তু এক সময় ছিল...... অফিস শেষ হলেই শুধু স্ত্রীর টানে ছুটে যেতাম বাসার দিকে। ছুটি পেলেই তাকে নিয়ে ঘুরতে বের হতাম। ঘন্টার পর ঘন্টা তার সাথে গল্প করতাম। সত্যি বলতে, তখন স্ত্রীকে দেখলেই মন ভালো হয়ে যেত। কিন্তু এখন? ওর দিকে তাকাতে ইচ্ছে করে না। কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলেও বিরক্ত লাগে। ও ফোন করলে অনেক সময় ধরিও না। রাতে যদি কাছে আসতে চায়, আমি রূঢ়ভাবে বলে দিই, জ্বালাতন করো না, সারাদিন অফিস করে ক্লান্ত। আসলে ক্লান্তি কিছুই না…মূল কথা হলো স্ত্রীকে আর ভালো লাগে না। কেন এমন হচ্ছে বুঝতে পারছিলাম না। আমি এখনো পর'কী'য়ায় জড়াইনি, তবে মনে হচ্ছিল সেই দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমি অনেক পুরুষের সাথে কথা বললাম। জিজ্ঞেস করলাম, কেন পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে? তাদের অনেকেই হেসে বলল, এটাই তো স্বাভাবিক। এক জিনিস কতদিন ভালো লাগে? কিন্তু উত্তরটা আমার মন মানতে পারলো না। তখন মনে হলো, এটা কি কোনো মানসিক সমস্যা? এই প্রশ্ন নিয়ে একদিন গোপনে একজন মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সব কথা শুনে শুধু একটা প্রশ্ন করলেন— আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আমি বললাম, জি করি। ডাক্তার বললেন, তাহলে আল্লাহর একটা নির্দেশ এক মাস মেনে চলুন। দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। কোনো ওষুধ লাগবে না। আমি অবাক হয়ে বললাম কোন নির্দেশ? ডাক্তার বললেন কুরআনে বলা হয়েছে—হে নবী, মুমিন পুরুষদের বলুন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের ল'জ্জা'স্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য বেশি পবিত্র। তারপর ডাক্তার দৃঢ়ভাবে বললেন, আপনি এক মাস আপনার দৃষ্টি হেফাজত করুন। কোনো পরনারীর দিকে লো-লুপ দৃষ্টিতে তাকাবেন না। কোনো অ-শ্লী-ল জিনিস দেখবেন না। তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। আমি একটু সন্দেহ নিয়ে বললাম— এতেই কি কাজ হবে?” ডাক্তার হেসে বললেন— অবশ্যই হবে। তবে শর্ত একটাই—ফাঁকি দেওয়া যাবে না। আমি কথা দিলাম। চেম্বার থেকে বের হওয়ার সময় দেখলাম এক যুবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ভেতরে ঢুকছে। মেয়েটি খুবই আ-ক-র্ষ-ণীয়। স্বভাবতই আমার চোখ তার দিকে যেতে চাইছিল… কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আল্লাহর সেই নির্দেশ। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। এরপর থেকে পথে ঘাটে কোনো নারীর দিকে চোখ পড়লে আমি দৃষ্টি নামিয়ে নিতাম। প্রথম দুদিন খুব অস্থির লাগলো। নারী শ'রী'র দেখার একটা প্রবল ইচ্ছা তৈরি হচ্ছিল। একদিন মোবাইল হাতে নিয়ে ঠিক করলাম, প*র্ন দেখবো। কিন্তু গুগলে সার্চ করতে গিয়েও মনে পড়ে গেল ডাক্তারের কথা…আল্লাহর নির্দেশ। আমি মোবাইল বন্ধ করে রেখে দিলাম। এভাবে ১৫ দিন কেটে গেল। এখন মনে হচ্ছে—আমি আর নিজেকে সামলাতে পারছি না। হঠাৎ মনে পড়লো আমার তো স্ত্রী আছে। আমি চাইলেই তো আমার চা-হি-দা মেটাতে পারি। আমি চাইলে তার কাছেই আমার ভালোবাসা প্রকাশ করতে পারি। সেদিন অফিস থেকে বেরিয়ে আমি প্রায় দৌড়ে বাড়ি গেলাম। বাসায় ঢুকেই ডাকলাম—ইশা… কোথায় তুমি? স্ত্রী তখন রান্নাঘরে ছিলো। আমার চিৎকার শুনে দৌড়ে এলো। কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকি নি। ও আশ্চর্য হয়ে বললো, "কী হয়েছে তোমার? ডাকছো কেনো?" সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে ঝট করে পাঁজা কোলে তুলে নিলাম। সে ততোক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে। সে লজ্জায় লাল হয়ে বললো, "মেয়েটা ঘুমাচ্ছে। ও জেগে যাবে। কী করো, কী করো?সে অবাক হয়ে বললো— কি হয়েছে?” আমি কোনো কথা বললাম না। মুহূর্তের মধ্যে মনে হলো— এই মানুষটাকেই তো আমি একসময় এত ভালোবাসতাম। আমি ফিসফিস করে বললাম— ভালোবাসি তোমাকে। পরদিন আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন— এখনো তো এক মাস শেষ হয়নি।” আমি হেসে বললাম— ডাক্তার সাহেব, সমস্যা শেষ হয়ে গেছে। তিনি শুধু মুচকি হেসে বললেন— স্বাগতম। আপনার সংসারের জন্য শুভকামনা। মনে রাখবেন—স্ত্রী কখনো বদলে যায় না, বদলে যায় আমাদের চোখ। যখন চোখ হা'রাম জিনিসে অভ্যস্ত হয়ে যায়, তখন হালালও আর সুন্দর লাগে না। আর যখন চোখকে সংযত করা হয়, তখন নিজের স্ত্রীকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ মনে হয়।তাই নিজের সংসার বাঁচাতে চাইলে—প্রথমে নিজের দৃষ্টি হেফাজত করুন।

MH Raj
MH Raj
Open In TikTok:
Region: BD
Monday 05 October 2026 19:20:56 GMT
120837
1991
155
397

Music

Download

Comments

md.abdul.karim673
Md Abdul Karim🇧🇩 :
Right bro
2026-10-09 08:40:43
0
sasab802
Sa Sa :
Thanks
2026-10-08 21:21:00
0
mdshabuddin0784
সুখ হারা পাখি :
স্ত্রীর কাছে গেলে পুরনো আঘাত দেওয়া কিছু কথা মনে পড়ে যায় তখন আর তাকে ভালো লাগে না এটার জন্য কি করনীয় সে ভুল করে কখনো স্বীকার করে না
2026-10-07 04:39:39
8
gmb.sharif
Gmb Sharif :
এটাই তো স্বাভাবিক। এক জিনিস কতদিন ভালো লাগে? বিশেষ করে এই শব্দটা আমি মানতে পারিনি,
2026-10-08 15:36:07
1
masuma.aktar17
Masuma Aktar :
খুব ভালো লাগলো কথা গুলো 🥰🥰🥰🥰
2026-10-06 06:52:56
4
m.younusbinhossain
m.younusbinhossain :
absolutely right, Marshallah I read full
2026-10-06 03:27:47
1
riyadhossain9010
Md Rubel Hossain :
এটা এক রকম আর আমার টা আরেক রকম সে আমার সাথে ঝরগা করে অন্য পুরুষের সাথে চলাফেরা করে
2026-10-07 17:10:15
1
alamin.nbs
😭নিশি😥রাতের😢কষ্ট😓ভালোবাসি :
@♥️মা আমার জান ♥️:আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম@豈N🫶M×͜×Mojidul Bhai༄:১ আল্লাহ, ২. আর-রহমান, ৩. আর-রহিম, ৪. আল-মালিক, ৫. আল-কুদ্দুস, ৬. আস-সালাম, ৭. আল-মু’মিন, ৮. আল-মুহাইমিন, ৯. আল-আযিজ, ১০. আল-জব্বার, ১১. আল-মুতাকাব্বির, ১২. আল-খালিক, ১৩. আল-বারি, ১৪. আল-মুসাওয়ির, ১৫. আল-গাফফার, ১৬. আল-কাহ্হার, ১৭. আল-ওয়াহ্হাব, ১৮. আর-রজ্জাক, ১৯. আল-ফাত্তাহ, ২০. আল-আলিম, ২১. আল-কাবিদ, ২২. আল-বাসিত, ২৩. আল-খাফিদ, ২৪. আর-রাফি, ২৫. আল-মু’ইজ, ২৬. আল-মুযিল, ২৭. আস-সামি, ২৮. আল-বাসির, ২৯. আল-হাকাম, ৩০. আল-আদল, ৩১. আল-লতিফ, ৩২. আল-খবির, ৩৩. আল-হালিম, ৩৪. আল-আজিম, ৩৫. আল-গফুর, ৩৬. আশ-শাকুর, ৩৭. আল-আলিই, ৩৮. আল-কবির, ৩৯. আল-হাফিজ, ৪০. আল-মুকিত, ৪১. আল-হাসিব, ৪২. আল-জলিল, ৪৩. আল-করিম, ৪৪. আর-রকিব, ৪৫. আল-মুজিব, ৪৬. আল-বাসি, ৪৭. আল-হাকিম, ৪৮. আল-ওয়াদুদ, ৪৯. আল-মাজিদ, ৫০. আল-বা’ইস, ৫১. আশ-শাহিদ, ৫২. আল-হক্ক, ৫৩. আল-ওাকিল, ৫৪. আল-কাউই, ৫৫. আল-মাতিন, ৫৬. আল-ওয়ালি, ৫৭. আল-হামিদ, ৫৮. আল-মুহসি, ৫৯. আল-মুবদি, ৬০. আল-মু’ইদ, ৬১. আল-মুহই, ৬২. আল-মুমিত, ৬৩. আল-হাইয়্য, ৬৪. আল-কাইয়্যুম, ৬৫. আল-ওয়াজিদ, ৬৬. আল-মাজিদ, ৬৭. আল-ওয়াহিদ, ৬৮. আস-সামাদ, ৬৯. আল-কাদির, ৭০. আল-মুকতাদির, ৭১. আল-মুকাদ্দিম, ৭২. আল-মুয়াখখির, ৭৩. আল-আওয়াল, ৭৪. আল-আখির, ৭৫. আজ-জাহির, ৭৬. আল-বাতিন, ৭৭. আল-ওয়ালি, ৭৮. আল-মুতা’আলি, ৭৯. আল-বার, ৮০. আত-তাওয়াব, ৮১. আল-মুনতাকিম, ৮২. আল-আফুও, ৮৩. আর-রউফ, ৮৪. মালিকুল-মুল্ক, ৮৫. যুল-জালালি ওয়াল-ইকরাম, ৮৬. আল-মুকসিত, ৮৭. আল-জামি, ৮৮. আল-গানি, ৮৯. আল-মুগনি, ৯০. আল-মানি, ৯১. আদ-দার, ৯২. আন-নাফি, ৯৩. আন-নূর, ৯৪. আল-হাদি, ৯৫. আল-বাদি, ৯৬. আল-বাকি, ৯৭. আল-ওয়ারিস, ৯৮. আর-রশিদ, ৯৯. আস-সবুর!😇 পড়া শেষে লিখি আলহামদুলিল্লাহ 🤲🫂
2026-10-07 06:05:14
1
cooking.with.lipi3
cooking with Lipi Akter :
ঠিক বলেছেন সব পুরুষের এটা জানা প্রয়োজন।
2026-10-06 03:46:26
5
shirin.shirin159
Shirin :
আল্লাহ সকল পুরুষ কে হেদায়েত দিন আমিন
2026-10-06 05:30:41
4
mdakter8714
Akhteruzzaman mir :
অনেক সামী সৎ থেকেও স্ত্রীর কাছে মুল্যায়ন পায়না তারা কি করবে
2026-10-06 08:11:50
4
nurmohammed8821
নূর মোহাম্মদ :
হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনার কথা আমি মানতে পারতেছি না কারণ আমি কোন নারীর প্রতি খারাপ দেখতে নাই আমি আমার স্ত্রীকে নিয়ে কোন কোন অভিযোগ পাইলে আমার মাথা খারাপ হয়ে যাবে কারণ আমার স্ত্রী আমার কথার অবাধ্য চলেন তাহলে ওই স্ত্রীর প্রতি কিসের দায়িত্ব সারাদিনে ক্লান্ত জীবন একটু শান্তি চাই এটা না যে অন্য পুরুষের অন্য মেয়ের প্রতি আকর্ষ
2026-10-06 05:20:15
1
ndir.ahmed32
@ Nadir Ahmed🫶🇧🇩🇧🇩🇧🇩 :
আল্লাহ চাইলে কি না করতে পারেন আমরা আল্লাহর কাছে হেদায়েত চাব এবং আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ
2026-10-06 05:46:17
2
mizan13579246
Mizan13579246 :
আল্লাহ আমাদের সকলের দৃষ্টিকে সংযত রাখার তৌফিক দান করুক আমিন😅
2026-10-06 05:43:20
3
mdismail1339
mdismail1339 :
এটা আপনার নিজের সমস্যা কিছু নারীর ব্যাবহারের কারণে সে পুরুষ একা হয়ে যায় হে সব ঠিক আছে কিন্তু পুরুষ টা ব্যাতর থেকে মরে যায় 🥲
2026-10-07 03:31:21
2
m.waheduzzamanchayon
M.W.(Chayon) :
হু একদম সত্যি কথা যে পোস্টি করেছেন,ধন্যবাদ
2026-10-06 04:29:05
1
zia.islam589
মহাকাশের কাব্য :
অসাধারণ কিন্তু সত্যি কথা গুলো 🥰🥰
2026-10-06 13:22:40
1
user760171737
user760171737 :
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন
2026-10-06 05:18:03
1
user4682831040475
shakahot :
সব পুরুষের পড়া দরকার
2026-10-06 02:04:49
5
mdnurnobidriver
MD NUR NOBI :
ধন্যবাদ
2026-10-06 04:47:32
1
sujon_rustum
SUJON_★RUSTUM>°.°< :
আল্লাহ আমাদের সকলের দৃষ্টিকে সংযত রাখার তৌফিক দান করুক আমিন
2026-10-06 04:31:03
1
user8628226860907
🛶🛶জয় বাংলা জয় বঙ্গবন্ধু 🛶🛶 :
সব পুরুষের নেশা খারাপ থাকে না তার নেশা খারাপ ছিল তাই তার এই অবস্থা হয়েছিল কিন্তু কিছু কিছু পুরুষ বউয়ের দেওয়া মানসিক চাপ মানসিক সংসারিক প্যারা ওটা কার চাপ সহ্য করতে না পেরে অনেক পুরুষ স্ট্রোক করে সেখানে নেশা খারাপ তো দূরের কথা তার তো কোন মেয়েদের দিকে তাকানোর সময়ই পায় না অনেক পুরুষ জীবন্ত লাশ হয়ে সংসার করতাছে দেওয়া মানসিক টেনশন কাঁধে নিয়ে ঘুরতাছে এটাই হলো পুরুষ মানুষ
2026-10-07 11:16:59
2
mdabubakkarsiddiq69
Md Abu Bakkar🤟 :
Ami Alhamdulillah
2026-10-09 06:52:10
1
mdropikulislam375
md Rfikul Islam :
আসসালামু আলাইকুম ভাই আপনি আমার সালাম নিয়েন এই এই কথাগুলো শুনে আমার ভালো লাগলো আমাদের চোখের ইশারা নিজেকে কন্ট্রোল করতে হবে নিজের চরিত্র ঠিক রাখতে হবে ইনশাল্লাহ
2026-10-09 06:40:57
1
mukhlisur.rahman48
Mukhlisur Rahman Chowdhury :
অতীতের আগাতে ছেলে পরিবর্তন হয় তাচারা কিটকিট মেজাজ ছেলেরা পরিবর্তনের অন্যতম কারন।
2026-10-09 07:00:16
0
To see more videos from user @mhrajbd, please go to the Tikwm homepage.

Other Videos


About