🕊️ :
এই কথাটাই আমি কাউরে বুঝাইতে পারিনা, এইযে জীবনের এত বড় ত্যাগ স্বামী ছাড়া শখের বয়স টা পার করতে হচ্ছে, এটার ক্ষতি পূরণ কেউ দিতে পারবেনা কারণ সময় বয়স কোনোটাই আর ফিরে আসেনা, সে জায়গায় আমাদের কি হকের মধ্যে পড়ে না দামি জামা কেনা? এর থেকেও বেশি কেনা উচিত, এত বড় ত্যাগের কাছে দামি জামা মূল্যহীন,তবুও এটাই মানুষের চোখে লেগে যায়🙃
কিন্তু আমার বেলায়, না পেলাম স্বামী, না একটা সন্তান,না একটা নিজের সংসার, না সোনা গহনা,না দামি জামাকাপড়, না বিলাসিতা, শুধু বছরের পর বছর পরের বাসায় পড়ে থেকে পেলাম, অপমান অসম্মান লাঞ্ছনা অপবাদ, দুঃখের শেষ নেই, তবুও টিকে আছি আজ ১১ বছর, ধৈর্যের বাঁধ অনেক আগেই ভেঙে গেছে শুধু চলে যাওয়ার কোনো জায়গা নেই
এত কিছু সহ্য করে পেলাম শুধু অসুখ, অসুখের টাকা চাইতে গিয়েও শুনতে হয়' আমি টাকা লোভী'
অথচ কিছুই পেলাম না কোনো চাহিদাও রাখিনি
তবুও টাকা লোভী😅 আমার মতে টাকা লোভীই হতে হতো সেই শুরু থেকে, লোভী না হয়েও এত বদনাম😅
৯ বছরে ১ বার ছুটিতে এসেছিলো🙃
2026-10-06 09:08:40