শুধু প্রেম ভালোবাসার ক্ষেত্রে এমন হয় বিষয় টা ঠিক এরকম না।আমি প্রত্যেক টা মানুষের-ই সুবিধা অসুবিধা চিন্তা করতাম। আজ একটা কাহিনি বলি,যদি আপনাদের সময় থাকে তাহলে মনোযোগ দিয়ে পইড়েন। জীবনে খুব একটা বেশি মানুষের সাথে আমার পরিচিতি নাই। কথা বলার ক্ষেত্রেও আমি চুপচাপ ই। বন্ধু বান্ধব ও হাতে গুনা ৩\৪ জন, এর মাঝে একজন ফ্রেন্ড এমন ছিলো যে, দিনের সমস্ত সময় তার সাথেই কাটতো। অল্প সময়ের পরিচিতি হলেও তার সাথে অগণিত স্মৃতি তৈরি হয়। হঠাৎ করেই একটা বড় চাকরির ব্যবস্থা হয়। আর খোদার কসম ঐদিন আমি সবচেয়ে খুশি হয়েছিলাম। তার অফিসটা ছিলো আমাদের বাসার পাশেই। আর তার চাকরি টাও হয়েছিলো গ্রীষ্মকালে। তার যে অফিস বা দোকান টা তাতে এসি ছিলো,এমনিতেই বাহিরে প্রচন্ড গরম তারপর আবার সে আমার জন্য বার বার এসি রুম থেকে বের হয়ে এই গরম সহ্য করে। তার এই ক্লান্তি মাখা মুখে আবার প্রচন্ড গরমের অসহ্য যন্ত্রণা দেখে মনে হলো আমি বার বার তাকে এই কষ্ট দেওয়ার দরকার নাই। তাই বাজারে যাওয়া কমিয়ে দিলাম যেখানে তার অফিস। সপ্তাহে ১ বার দেখা করতাম তার সাথে। তাতেও মনে হলো তার কলিগরা আমার বার বার উপস্থিতিতে বিরক্ত হয়, তাই যাওয়াটা আরো কমিয়ে দিলাম। তারপর আমাদের কথা হতো শুধু মাজে মধ্যে মেসেজের মাধ্যমে। এরপর আস্তে আস্তে যোগাযোগ ও বন্ধ হয়ে যায়। আজ আমি তার কাছে বিশ্ব সেরা স্বার্থপর.!!🫠