@user5803569708521: - আমি নিজের সাথে থাকতে শুরু করেছি। নিজের সঙ্গী বানিয়েছি নিজেকেই। আমি উপলব্ধি করেছি, আমার সবচেয়ে কাছের মানুষটা আমিই। আমার জন্য আমি ব্যতীত আর কেউ নেই। আমি যতবারই কাউকে সবচেয়ে কাছের ভেবেছি, সেই কাছের বলা মানুষটি থেকে পেয়েছি অগাধ বিষণ্ণতা, বুকভাঙা যন্ত্রণা। কখনো কখনো পেয়েছি অবিশ্বাস্যরকম ভাবে বদলে যাওয়ার সংকেত। অবশেষে দেখি আমি সেই লা`শবাহী কফিনের মত একা, যাকে প্রয়োজন ছাড়া কেউ কাছে ডাকে না। আমার আমি ছাড়া এই পুরো মহাবিশ্বে আর কেউ নেই। যারাই ছিলো; তারা আমার পথসঙ্গী, পথ ফুরোলেই যারা নিঃশব্দে হারিয়ে যায়।😅🖤 Ashraf Ahmed🖋️