মধ্যেবিক্ত পরিবারের সন্তান :
@মধ্যেবিক্ত পরিবারের সন্তান:ঠকাইলা নাকি ঠকলা এখন বুঝবে না,, কিছু বছর পেরিয়ে যাক তারপর বুঝতে পারবা..!!😅❤️🩹
রাত যত বাড়ে, বুকের ভেতরের ক্ষতটা তত বেশি রক্তক্ষরণ ঘটায়। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা এখন আর সময়ের জানান দেয় না, মনে হয় আমার ভাঙা হৃদয়ের আর্তনাদ শুনিয়ে যায়। পুরো পৃথিবী যখন নিশ্চিন্তে ঘুমে বিভোর, আমি তখন অন্ধকারের দিকে তাকিয়ে নিজের অস্তিত্বের ধ্বংসাবশেষ খুঁজি। তুমি চলে যাওয়ার পর থেকে আমার জীবনের সময়টাই যেন থমকে গেছে। এখন এক একটা দিন পার হওয়া যেন আমার কাছে এক একটা বছর পার হওয়ার সমান কষ্টকর।
আমি তো তোমার কাছে কোনো রাজপ্রাসাদ চাইনি, শুধু এক চিমটি সততা আর একটুখানি আশ্রয় চেয়েছিলাম। আমার পুরো পৃথিবীটা তোমার নামে লিখে দিয়ে আমি ভেবেছিলাম আমার চেয়ে সুখী আর কেউ নেই। কিন্তু মানুষ যে এতটা নিষ্ঠুর হতে পারে, এতটা ঠান্ডা মাথায় একটা জীবন্ত মানুষকে খুন করতে পারে, তা তোমাকে দেখার আগে জানতাম না।
তারপর তুমি আমায় এমন ভাবে ঠকাইছো, এখন ঘুমের মধ্যেও প্রতিটা নিঃশ্বাসে তোমার কথা মনে করে বুকটা হাহাকার করে কান্না আসে।
মাঝে মাঝে দম আটকে আসে। যখনই চোখ দুটো বন্ধ করি, তোমার সেই হাসিমুখ আর মিথ্যে ভালোবাসার অভিনয়গুলো চোখের সামনে ভেসে ওঠে। পরক্ষণেই মনে পড়ে যায় তোমার সেই চরম অবহেলা আর বিশ্বাসঘাতকতার কথা। বুকটা তখন এমন ভাবে ভেঙেচুরমার হয়ে যায় যে, চিৎকার করে কাঁদতে পারি না, শুধু নীরবে চোখের জল গড়িয়ে পড়ে বালিশটা ভিজে যায়।
তুমি তো আমাকে শুধু ছেড়ে যাওনি, আমার ভেতরের মানুষটাকেই চিরতরে মেরে ফেলেছ। তবে শোনো, আমি আমার ভালোবাসার মানুষকে অভিশাপ দিই না। কিন্তু আল্লাহ তোমাকে এমনভাবে ধ্বংস করবে, যেদিন তুমি বুঝতে পারবে আমার সাথে করা অন্যায়টার গভীরতা কতখানি ছিল। সেদিন তোমার পাশে হাত ধরার মতো কেউ থাকবে না। আমি শুধু ওই দিনটার অপেক্ষায় আছি। আল্লাহর আদালত কোনোদিন ভুল বিচার করে না, আমার চোখের প্রতিটা ফোঁটা জলের হিসাব তিনি ঠিকই নেবেন।🥲🥲🥲🥲🥲🥲
2026-10-07 15:00:03