.🍓🍊:Abhimonnyu🍓🍍 :
তাকে প্রথম দেখেছিলাম ২০০৭ সালে,,আর্জেন্টিনা সার্বিয়া ম্যাচে খুব ছোট বাচ্চা ছিলাম তো তেমন একটা বুঝতাম না,,এক জায়গায় অনেকে বসে খেলা দেখছিলো তার ভিতর কাকা,দাদা অনেকে ছিলো,,আমি বাড়ি থেকে করতালি ও চিৎকার এর শব্দ শোনা যাচ্ছিলো বাচ্চা ছিলাম তো দৌড়ে সেখানে চলে গেলাম গিয়ে দেখি কাকা দাদা অনেক আত্নীয় সজন এক জায়গায় বসে খেলা দেখছে আমি কাকার কোলে গিয়ে বসলাম,, দেখলাম একটা বালক বল পায়ে নিলে সবাই মেসি মেসি বলে চিতকার করছে আর তালি দিচ্ছে,,খুব মনোযোগ দিয়ে দেখলাম মনোযোগ দিয়ে, কোনো দুষ্টুমি করলাম না, সত্যি বলতে আমার খুব ভালো লেগে গেলো মেসিকে,, খেলা ভালো না বুঝলে ও মেসির খেলা তখন খুব লাগলো, তখন থেকে ফুটবল খেলা ভালবেসে ফেলেছি শুধু মাত্র মেসির জন্য,, গর্বের সাথে বলতে পারি মেসির খেলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি,,আমাদের শৈশব কে রংগিন করার জন্য ধন্যবাদ লিও❤️
2026-10-08 16:40:25