@bostami773: #ক্যাপশন_পড়ুন..!💔😅 আমাদের আবার দেখা হবে, এটা আমি নিশ্চিত জানি, কারণ ভাগ্য আমাদের আলাদা করেছে, কিন্তু একই শহরে বন্দী করে রেখেছে। সেদিন তুমি আমাকে চিনেও না চেনার ভান করবে, আমিও তোমাকে দেখেও চোখ সরিয়ে নেবো, অথচ ভেতরে ভেতরে আমরা দুজনেই চিৎকার করে কাঁদবো। কি নিষ্ঠুর হবে সেই মুহূর্তটা, তাই না? যে চোখে একসময় আমার জন্য ভালোবাসা ছিল, সেই চোখে এখন আমার জন্য বিরক্তি থাকবে, আর থাকবে একরাশ অপরিচিতের ভাব। আমি তোমার দিকে তাকিয়ে ভাববো, এই মানুষটাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, এই মানুষটার জন্য আমি আমার পুরো পৃথিবীর সাথে লড়েছিলাম, আর আজ এই মানুষটাই আমার সবচেয়ে বড় অপরিচিত। তোমার হাতটা ধরার জন্য একসময় আমার হাত কাঁপতো, আজ তোমাকে দেখে পুরো শরীর কাঁপবে, কিন্তু হাতটা আর বাড়ানো হবে না, কারণ সেই অধিকারটা আমি কবেই হারিয়ে ফেলেছি। লোকে বলে আমি নাকি বদলে গেছি, হ্যাঁ, আমি বদলে গেছি, আগে আমি তোমাকে নিয়ে বাঁচতাম, এখন আমি তোমার স্মৃতি নিয়ে বাঁচি। তুমি আমাকে শিখিয়েছিলে কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু শিখিয়ে যাওনি কিভাবে ভুলে যেতে হয়, তুমি আমাকে মাঝ সমুদ্রে সাঁতার শিখিয়ে, একা ফেলে চলে গেছো। আমাদের আবার দেখা হবে, তখন হয়তো তোমার কোলে অন্য কারো সন্তান থাকবে, আমার হাতেও হয়তো অন্য কারো হাত থাকবে, কিন্তু বিশ্বাস করো, আমাদের চোখ মিথ্যে বলতে পারবে না। সেদিন যদি ভুল করেও জিজ্ঞেস করো, ভালো আছো? আমি হাসতে হাসতে বলে দেবো, হ্যাঁ অনেক ভালো, অথচ আমার ভেতরটা তখন তোমাকে জড়িয়ে ধরে বলতে চাইবে, আমি ভালো নেই, একদম ভালো নেই, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। কিন্তু বলা হবে না, কিছু কথার কখনো বলা হয় না, কিছু ভালোবাসার কখনো পূর্ণতা পায় না, আমাদের গল্পটাও সেরকমই অপূর্ণ থেকে যাবে। ভালো থেকো তুমি, আমার না পাওয়া সবচেয়ে বড় পাওয়া, আমার অপরিচিত হয়ে যাওয়া সবচেয়ে পরিচিত মানুষ। #foryou #viral #video
md-baYajid-s
Region: BD
Thursday 08 October 2026 02:48:27 GMT
Music
Download
Comments
꧁❤•༆$ˢ.ᴴ...ᴬ.ᴿ.ᴵ.ᶠ..ᴷ.ᴴ.ᴬ.ᴺ..♥ :
পুরুষের প্রথম প্রেমিকা হতে ভাগ্য লাগে; কারণ পুরুষ দ্বিতীয় নারীর কোলে মাথা রেখেও সেই প্রথম নারীর কথাই ভাবে..!! ❤️🩹❤️
2026-10-08 05:09:13
143
allshariaropi :
Drama name
2026-10-08 05:42:02
6
𝗔𝗳𝗿𝘂-!!🥂 :
it's reality 😌❤️🩹
2026-10-08 12:45:07
0
? :
ঠকে যাওয়া মানুষ গুলো কই.!😅❤️🩹
2026-10-08 09:30:29
33
🍒~Umme-Habiba~🍒 :
তাকে দেখি নাই ৮ মাস হ ইলো ,,,সে অন্য কারো এখন,,,💔দেখতেও চাই না আর
2026-10-08 10:59:51
3
Noman khan :
লেখাটা পড়ে আমার চোখে পানি আসলো কেন?🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😓😓
2026-10-08 10:27:14
4
Unknown 🖤💥 :
এরকম দেখা যেনো আমার শত্রুরও না হয়, কারণ সয্য করতে পারবেনা প্রিয় মানুষকে অন্য কারো সাথে দেখা 😓💔
2026-10-08 11:09:17
3
⎯͢⎯⃝✿Ꮪᴜᴍꫝ֟፝ɪYᴀ ❁ :
কেউ রিলেশন করবা 🥰
2026-10-08 13:34:37
5
𝐌𝐮𝐧𝐧𝐢 :
আমার ভিডিও সবাই দেখে লাইক কমেন্ট করে আসেন 🙏
2026-10-08 12:28:56
2
—͞Tꫝɴᴠɪʀ :
কেপশন টা দেন প্লিজ
2026-10-08 05:16:36
5
🅰🅷🆂🅰🅽 🅷🅰🅱🅸🅱 :
পুরুষের প্রথম প্রেমিকা হতে ভাগ্য লাগে; কারণ পুরুষ দ্বিতীয় নারীর কোলে মাথা রেখেও সেই প্রথম নারীর কথাই ভাবে..!! ❤️🩹❤️🥲
2026-10-08 05:32:43
3
𝐒𝐭𝐨𝐢𝐜 🕊️✨ :
আমাদের আবার দেখা হবে,
এটা আমি নিশ্চিত জানি,
কারণ ভাগ্য আমাদের আলাদা করেছে, কিন্তু একই শহরে বন্দী করে রেখেছে।
সেদিন তুমি আমাকে চিনেও না চেনার ভান করবে, আমিও তোমাকে দেখেও চোখ সরিয়ে নেবো, অথচ ভেতরে ভেতরে আমরা দুজনেই চিৎকার করে কাঁদবো।
কি নিষ্ঠুর হবে সেই মুহূর্তটা, তাই না? যে চোখে একসময় আমার জন্য ভালোবাসা ছিল, সেই চোখে এখন আমার জন্য বিরক্তি থাকবে, আর থাকবে একরাশ অপরিচিতের ভাব। আমি তোমার দিকে তাকিয়ে ভাববো, এই মানুষটাকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, এই মানুষটার জন্য আমি আমার পুরো পৃথিবীর সাথে লড়েছিলাম, আর আজ এই মানুষটাই আমার সবচেয়ে বড় অপরিচিত। তোমার হাতটা ধরার জন্য একসময় আমার হাত কাঁপতো, আজ তোমাকে দেখে পুরো শরীর কাঁপবে, কিন্তু হাতটা আর বাড়ানো হবে না, কারণ সেই অধিকারটা আমি কবেই হারিয়ে ফেলেছি। লোকে বলে আমি নাকি বদলে গেছি, হ্যাঁ, আমি বদলে গেছি, আগে আমি তোমাকে নিয়ে বাঁচতাম, এখন আমি তোমার স্মৃতি নিয়ে বাঁচি। তুমি আমাকে শিখিয়েছিলে কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু শিখিয়ে যাওনি কিভাবে ভুলে যেতে হয়, তুমি আমাকে মাঝ সমুদ্রে সাঁতার শিখিয়ে, একা ফেলে চলে গেছো। আমাদের আবার দেখা হবে, তখন হয়তো তোমার কোলে অন্য কারো সন্তান থাকবে, আমার হাতেও হয়তো অন্য কারো হাত থাকবে, কিন্তু বিশ্বাস করো, আমাদের চোখ মিথ্যে বলতে পারবে না। সেদিন যদি ভুল করেও জিজ্ঞেস করো, ভালো আছো? আমি হাসতে হাসতে বলে দেবো, হ্যাঁ অনেক ভালো, অথচ আমার ভেতরটা তখন তোমাকে জড়িয়ে ধরে বলতে চাইবে, আমি ভালো নেই, একদম ভালো নেই, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। কিন্তু বলা হবে না, কিছু কথার কখনো বলা হয় না, কিছু ভালোবাসার কখনো পূর্ণতা পায় না, আমাদের গল্পটাও সেরকমই অপূর্ণ থেকে যাবে। ভালো থেকো তুমি, আমার না পাওয়া সবচেয়ে বড় পাওয়া, আমার অপরিচিত হয়ে যাওয়া সবচেয়ে পরিচিত মানুষ।
2026-10-08 11:46:29
1
Account not found :
বেস্ট ফ্রেন্ড হবেন আমার।আমার সাথে শুধু একটু ভালো করে কথা বললেই হবে।আমি শুধু একটু সময় চাই। এছারা আমার কোনো চাওয়া পাওয়া নেই | আমি যেনো আমার দু:খ সুখ গুলো কাউকে মন খুলে বলতে পারি।কেউ হবেন সত্যি খুব যতন করে রেখে দিব।কখনো হারাতে দিব না। আমার সব সময় খুব একা একা লাগে কোনো বন্ধু নেই আমার 😓। টিক টক এ যখন মানুষ তাদের বেস্ট ফ্রেন্ড কে মেনশন করে তখন আমার খুব খারাপ লাগে। মনে ইস আমার যদি একটা বেস্ট ফ্রেন্ড থাকতো তাহলে কি এমন ক্ষতি হতো 🥹।কেউ হবেন আমার বেস্ট ফ্রেন্ড। আমি খুব আগলে রাখবো..? ❤️🩹😊
2026-10-08 09:31:45
1
ABEG🧃 :
এই সিচুয়েশনে যেন আল্লাহ না পড়াই🙂
2026-10-08 05:09:19
7
Md :
hard reality 💔
2026-10-08 04:34:38
1
⚡JaTir—Nati—Emon-💥☠️ :
ক্যাপশন টা দেন প্লিজ 🙂💔
2026-10-08 08:40:54
1
📸_༼𝙼༼𝚊༼𝚑༼𝚒༼𝚍_🔎 :
Tik 🥺💔🥲
2026-10-08 05:53:08
1
MOSIUᎡ﹏✍🦅 :
আমাদের আবার দেখা হবে ঠিকই
তবে অপরিচিত দুটো মানুষের মতো..!💔😅
2026-10-08 05:48:33
2
🍁🍁অচেনা শহর 🍁🍁 :
এটা মনে হলে কেমন যে লাগে বোঝাতে পারবো না,,,I miss my past life.💝
2026-10-08 10:34:21
0
💫💫উপন্যাস প্রেমি💫💫 :
miss you💔🥹🥹
2026-10-08 04:59:48
3
— Salman:) 🚩 :
2026-10-08 05:16:57
1
☁️ { M } ☁️ :
r8💔
2026-10-08 04:53:46
1
amin :
আমাদের আর দেখা হওয়ার
সুযোগ নাই, ভাগ্য আমাদেরকে এমন ভাবে আলাদা করে দিছে, আমি দুনিয়ায়,তুমি পরকালে
💔💔💔
2026-10-08 07:57:01
1
𝔻𝕖𝕒𝕕 𝕤𝕠𝕦𝕝 :
আমাদের আবার দেখা হবে ঠিকই তবে অপরিচিত দুটো মানুষের মতো!😅
2026-10-08 04:53:08
4
MD Shoriful :
আমিও অপেক্ষায় আছি যদি এভাবেও তার একটা দেখা পেতাম তাহলে খুব খুশি হতাম তাকে খুশি দেখে 💔💔
2026-10-08 04:39:09
3
To see more videos from user @bostami773, please go to the Tikwm
homepage.