@ranahussain939: ✅রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই (দুনিয়াতেই) তার কাছ থেকে ক্ষমা করিয়ে নেয়—সেদিন আসার আগে, যেদিন কোনো দিনার বা দিরহাম (টাকা-পয়সা) থাকবে না। সেদিন তার কোনো সৎকর্ম থাকলে জুলুমের পরিমাণ তা কেটে নেওয়া হবে, আর সৎকর্ম না থাকলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে।" (সহিহ বুখারি: ২৪৪৯) ২. আখেরাতে "দেউলিয়া" হওয়ার পরিণতি রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের জিজ্ঞাসা করলেন, "তোমরা কি জানো দেউলিয়া কে?" সাহাবিরা বললেন, "যার টাকা-পয়সা বা সম্পদ নেই সে-ই দেউলিয়া।" রাসুলুল্লাহ (সা.) বললেন: "আমার উম্মতের মধ্যে আসল দেউলিয়া সে, যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে; কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে বা মারধর করেছে। তখন তার নেক আমল থেকে ক্ষতিগ্রস্তদের পাওনা শোধ করা হবে। পাওনা শোধ হওয়ার আগেই যদি তার নেকি শেষ হয়ে যায়, তবে ওই মানুষদের পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।" (সহিহ মুসলিম: ২৫৮১; সুনান তিরমিজি: ২৪১৮) #islam #islamic_video #ইসলামিক_ভিডিও #foryou #foryou
📚 ক্ষণিকের দুনিয়া ⏰
Region: MY
Thursday 08 October 2026 12:56:58 GMT
Music
Download
Comments
❤️মো সাব্বির হাসান 🫶😎 :
🥰🥰🥰
2026-10-08 14:51:17
0
Mohiuddin Muslem :
💯💯💯
2026-10-08 15:00:22
0
To see more videos from user @ranahussain939, please go to the Tikwm
homepage.