Arpon :
আমার মনে হয়, সব মেয়ে একরকম নয়, সব ছেলেও নয়। আমি আমার অনেক প্রিয় একজন বান্ধবী একটি ছেলের জন্য অসম্ভব রকমের পাগল হতে। আমি নিচে একটি মেয়েকে ভালবেসে ছিলাম প্রায় সাড়ে তিন বছর আগে তার সাথে আমার রিলেশন ছিল প্রায় তিন বছর।সে মেয়েটিকে সুযোগ দিতে দিতে আর না পারতে নিজেকে সরিয়ে এনেছি তার কাছ থেকে নিজেই সবকিছু শেষ করেছিলাম, এখনো তাকে মনে পড়ে কিন্তু আগের মত না, কারণটা হচ্ছে ১ সঠিক হাতের অপেক্ষায়। আমার এক ছেলে বন্ধু আছে সে ও ঠিক আমার মত। আসলে কিছু মানুষ বারবার ঠকে গিয়েও একই মানুষের কাছে ফিরে যায়, কারণ তাদের ভালোবাসায় ভুল থাকে না, ভুলটা হয় মানুষ চিনতে।
ভালোবাসা মানে শুধু সারাদিন কথা বলা কিংবা সব আবদার পূরণ করা নয়; কখনো ব্যস্ততার মাঝেও খোঁজ নেওয়া, ছোট্ট অভিমান বুঝতে চাওয়া, বলা কথাগুলো মনে রাখা, আবার কখনো ভুল বুঝলে আগলে রাখা। যে সত্যিই ভালোবাসে, সে আপনাকে বদলে নিজের মতো বানাতে চাইবে না; বরং আপনার স্বাধীনতা ও ব্যক্তিত্বকে সম্মান করে, প্রয়োজনে ভুল পথে গেলে বুঝিয়ে দেবে।
একটা সম্পর্ক টিকিয়ে রাখতে কাউকে বেঁধে রাখার চেয়ে বেশি জরুরি, তার মনে এমন একটা জায়গা তৈরি করা, যেখানে সে অবহেলিত নয়, অসম্মানিত নয়, ভালোবাসার জন্য বারবার নিজের মূল্য প্রমাণ করতে বাধ্য নয়। কারণ মানুষ সবসময় ভালোবাসার অভাবে দূরে সরে যায় না, কখনো কখনো ভালোবাসার মানুষটার কাছেই বারবার অবহেলিত হতে হতে একদিন আর ফিরে আসার সাহসটুকুও হারিয়ে ফেলে।
2026-10-09 16:31:34