Robiul, 💫🥀 :
ভালোবাসা মানুষকে অসহায়ত্ব অনুভূতি থেকে মুক্তি দেয়। কাউকে ভালোবাসার পরেও যদি নিজেকে অসহায় মনে হয়, তবে সেটা কস্মিনকালেও ভালোবাসা নয়, নিছক প্রেম কিংবা ভালো লাগা মাত্র।
ভালোবাসলে সেই মানুষটাকে ভালো সময়েও যেমন পাশে পেতে মন ব্যাকুল হয়ে থাকে, দুঃসময়েও ঠিক একইভাবে পাশে পেতে, সঙ্গ পেতে মন ব্যাকুল হয়ে থাকে। প্রচন্ড হতাশায় যার সাথে কথা বলতে বিরক্ত লাগে, ভালো লাগে না, তাকে কখনোই ভালোবাসা হয়নি। বরং প্রচন্ড ডিপ্রেশনে থাকার পরেও যার সাথে কথা বলতে মন চায়, ভালো লাগে, তাকেই আপনি ভালোবাসেন।
অনুভূতিহীন মানুষ হয় না।
ভালোবাসার অনুভূতি যার প্রতি কাজ করে, তার সঙ্গ ছাড়া দিন টাই বৃথা মনে হয়। তার সাথে কথা বলতে না পারলে শ্বাসকষ্ট হয়! সবকিছু বিষন্ন লাগে, এলোমেলো লাগে।
ভালোবাসা সেই অনুভূতি, যা আপনাকে সব দুঃখ-কষ্ট, যন্ত্রণা ভুলিয়ে রাখে। যাকে ভালোবাসেন, সে একইভাবে আপনাকে ভালোবাসলে নিজেকে সবচেয়ে সুখী মনে হয়। আর শত ডিপ্রেশনে সেই মানুষটা পাশে থাকলে, নিজেকে কখনোই একা লাগে না।
মূলত তার কাছে থাকাটা আপনার কাছে সবচেয়ে যন্ত্রণার বলে মনে হয়, যাকে আপনি ভালোবাসতে পারেননি। আর যাকে মন থেকেই ভালোবাসেন, শত যন্ত্রণার মাঝেও নিজেকে সুখী মনে হয়, যখন আপনি তার সান্নিধ্যে থাকেন, তার সাথে জুড়ে থাকেন।
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
2026-10-09 14:53:03