🥀 অবহেলার গল্প :
@🥀 অবহেলার গল্প:কিছু ব্যথা মানুষকে শুধু কাঁদায় না, ভেতর থেকে বদলে দেয়। যে কষ্টে একসময় চোখের পানি ভাতের সঙ্গে মিশিয়ে খেয়েছি, সেই কষ্টকে কি চাইলেই ভুলে যাওয়া যায়? যায় না...! ❤️🩹
যারা আমার সরল বিশ্বাসটাকে দুর্বলতা ভেবে ভেঙে দিয়েছে, তাদের দেওয়া আঘাত হয়তো সময়ের সঙ্গে একটু চাপা পড়ে গেছে, কিন্তু পুরোপুরি মুছে যায়নি। বাইরে থেকে হয়তো আমাকে হাসতে দেখবে, স্বাভাবিক দেখবে, হয়তো মনে হবে আমি সবকিছু ভুলে গেছি। অথচ সত্যিটা হলো—কিছু ক্ষত শরীরে থাকে না, রুহুর ভেতরে থেকে যায়।
আমি ক্ষমা করার চেষ্টা করেছি, অনেক কিছু চুপচাপ মেনে নিয়েছি। কিন্তু ক্ষমা করে দেওয়া আর সবকিছু ভুলে যাওয়া তো এক কথা নয়। কিছু মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু তাদের দেওয়া ব্যথার স্মৃতিটা আর আগের মতো মুছে ফেলা যায় না। 🥀
আজও কখনো পুরোনো কোনো কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। মনে হয়, মানুষকে এতটা সরলভাবে বিশ্বাস করাটাই হয়তো আমার সবচেয়ে বড় ভুল ছিল। কারণ আমি যাদের আপন ভেবেছিলাম, তাদের কাছ থেকেই এমন কিছু আঘাত পেয়েছি, যা আজও ভেতরে রক্তাক্ত হয়ে আছে।
তবুও হাসি... কারণ সবাইকে তো আর নিজের ভেতরের যুদ্ধটা দেখানো যায় না। সবাইকে বলা যায় না, এই হাসির আড়ালে কত রাত কান্না জমে আছে। তাই মুখে হাসি থাকে, আর রুহু চুপচাপ সেই পুরোনো ক্ষত বয়ে বেড়ায়...! 💔😅❤️🩹
2026-10-09 18:23:21