@hussainahmedaagor07: তুমি কি এখন রাতে ঘুমাও না? রাতে ঘুম হয় তোমার? খুব জলদিই কি ঘুমিয়ে পড়ো? তবে যে বলতে আমার সাথে কথা না হলে তোমার ঘুম আসেনা। তুমি ঘুমুতে পারো না! এখন তো আমার সাথে কথা হয়না। তাহলে তুমি ঘুমাও কী করে! তবে কি আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল? মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো! আচ্ছা, তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়ো? আমাকে না শুনেই কি ঘুমুতে পারো? নাকি জেগেই থাকো! আমার না বিশ্বাস হয়না। এখনো কানে বাজে, তোমার প্রতিটা কথা। এখনো চোখে ভাসে একটা রাত কথা না হলে তোমার সে কী ব্যাকুলতা! জানো, মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি চমকে ওঠি। ফোন হাতে আলো জ্বলে দেখি। তোমার কোন কল এলো কিনা! একটা ক্ষুদেবার্তা! নাহ, কোন ফোনকল নেই। নেই কোন ক্ষুদেবার্তাও। ফাঁকা স্কীনে একটা আকাশ ভেসে ওঠে। দীর্ঘশ্বাসের আকাশ! জানি,সে রাতে আমি আর ঘুমুতে পারিনা।অনুসরণ করুন নাহ, কোন ফোনকল নেই। নেই কোন ক্ষুদেবার্তাও। ফাঁকা স্কীনে একটা আকাশ ভেসে ওঠে। দীর্ঘশ্বাসের আকাশ!পুবের জানালাটা খুলে দিই। জানালার পর্দা কাঁপিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে রাতের জমানো বাতাস। আমার তাতেও ভালো লাগে না। আমি তখন সিঁড়িদোর খুলে দিয়ে ছাদে এসে দাঁড়াই। তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি। মধ্যরাতের আকাশ।কোন কোন রাতে আকাশে তারা থাকে।নিঃসঙ্গ রাতের বুকে সেইসব তারার দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে।আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে ইচ্ছে করে। কোন কোন রাতে আমি কাঁদিও। জানো, কান্না করতে করতেই মনে পড়ে; এমন নিস্তব্দ রাতে পৃথিবীর কোথাও কেউ একজন জেগে আছে। আমার জন্যে! আমাকে শোনার জন্যে! আমার তখন সব ছেড়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে। তারপর কাছাকাছি বসে ফিসফিস করে বলতে ইচ্ছে করে 'ভালোবাসি তো' 'এবার ঘুমিয়ে পড়ো'।
পাগলামি করে, নিজের ক্যারিয়ার'টা ধ্বংস করছি ভাই😅,, দিনশেষে সে অন্য কাউকে নিয়ে ভালো আছে, আর আমি হইলাম ধ্বংস🥺💔
2026-10-10 08:41:12
46
🦋মায়াবী 🦋 :
hayre perm
2026-10-10 13:07:04
11
꧁༺💗 পিংক মায়ার গল্প 💗༻꧂ :
Hmm..🥹😔
2026-11-15 03:46:05
0
?, :
এরকম শুধু টিকটিক ভিডিও তে মানায়,
সেও বলছিলো আসবে এখন আসতে চায়না
অনেক বছর ধরে [Crying][Crying]
2026-10-10 09:51:33
7
Kamal Raja :
আমি ও ভাই একবার না দুই বার করেছি 😅
2026-10-10 11:59:20
4
PRINCE ❤️🩹 :
তাকে নিজের করে পাওয়ার জন্য দেশ ছাড়চি তারে নিজের করে পাওয়ার জন্য পেমেলি বিরুদ্ধে গেচি আজ তাকে হারাই লাই 😭
এখন আমার একটা দিন জেন এক এক হাজার বছর এর সমান কষ্ট দেয় তাকে এখন ও মিস করি 😭😭😭
2026-10-11 12:20:44
4
▓▒░۩۞۩ ᴠᴏɪᴄᴇ-ᴍɪɴʜᴀᴊ-99 ۩۞۩░▒▓█ :
arokom kore lav nai vhai
2026-10-11 09:06:43
3
🦋দিরাইর মেয়ে ফারজানা🦋 :
হায়রে ভালোবাসা 😅😅😅@
2026-10-10 14:31:06
6
★:🇧🇩স্বার্থের দুনিয়া 🇦🇪:★ :
কলিজায় লাগে রে ভাই
2026-10-10 10:49:07
3
মা বাবা আদরে ছেলে :
তাকে আমি বানাইতে চাইলাম আমার জিবনে মায়াবতী সেই হয়ে গেল একন আমার জিবনে ধ্বংস বতী😓😓😓