🎀🦋~অদেখা মানুষ~🎀📚 :
সবার মতো একটু কঠিন হতে পারলাম না, কেন আমি পারলাম না স্বার্থপরের মতো অন্যকে কাঁদিয়ে নিজের হাসির কারণ খুঁজতে। একটা সময় যাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম, যাদের এক ফোঁটা কষ্টের কথা শুনলে আমার নিজের চোখ ভিজে উঠত, আজ তারা কত অনায়াসে আমার অস্তিত্বকে ভুলে গিয়ে নিজেদের জীবনে সুখে আছে, আর আমি আজও সেই পুরোনো স্মৃতিগুলোর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাকীত্বের সাথে লড়াই করে যাচ্ছি...........!!🖤🥀
মানুষ ভাবে আমি খুব হাসিখুশি থাকি, সামান্য একটা হাসির ইমোজি দিয়ে যখন নিজের ভেতরের ক্ষতগুলোকে ঢেকে রাখার চেষ্টা করি, কেউ তখন আমার ওই হাসির পেছনের ক্লান্ত চোখ দুটো আর এক আকাশ অভিমান দেখতে পায় না। কেউ জানতেও পারে না যে দিনের আলোতে সবার সামনে স্বাভাবিক অভিনয় করা এই মানুষটা রাতের অন্ধকার নামলেই নিজের চাদরে মুখ লুকিয়ে কতটা নিঃশব্দে কাঁদে, কতটা তীব্র যন্ত্রণায় ছটফট করে..............!!🖤🥀
এই দুনিয়াটা বোধহয় আমার মতো মানুষদের জন্য নয়, এখানে টিকে থাকতে হলে মনের ভেতরে বিষ আর মুখে মধুরতা রাখতে হয়, যেটা আমি কোনোদিন শিখতে পারলাম না আর হয়তো শিখতে চাইও না। সব হারিয়ে, সবার কাছে হেরে গিয়েও আজ আমি কোনো অভিযোগ করছি না, কাউকে অভিশাপ দিচ্ছি না, শুধু বুকভরা একরাশ শূন্যতা আর এক টুকরো ভাঙা হৃদয় নিয়ে শান্ত হয়ে গেছি............!!🖤🥀
যারা আমাকে হারিয়ে দিল, যারা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে মাঝপথে ফেলে চলে গেল, তারা হয়তো জিতে গিয়ে অনেক হাসছে, কিন্তু আমার বিশ্বাস একদিন এই শূন্যতাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা হবে, কারণ আমি হেরে গেলেও কখনো কারো বিশ্বাস ভাঙিনি, আমি মানুষটা একান্তই নিরীহ ছিলাম, আর এই নিরীহ মানুষটার চোখের জলের হিসেব কোনো এক অদৃশ্য খাতায় ঠিকই জমা রয়ে গেল...🖤🥀
2026-10-10 08:20:17