Bosher Ahmed :
এটা ছিল আমার অজ্ঞতা, জ্ঞান স্বল্পতার একটা ফল। কারণ একটা সময় আমি না বুঝেই অনেক কিছু বিশ্বাস করতাম, মানুষকে যেমন দেখতাম, তেমনই সত্যি মনে করতাম। কারও হাসির আড়ালে স্বার্থ আছে কিনা, কারও মায়ার আড়ালে প্রতারণা লুকিয়ে আছে কিনা, সেসব বোঝার মতো অভিজ্ঞতা তখন আমার ছিল না। একটা সময় তো ভূতের গল্প শুনেও বিশ্বাস করতাম, অন্ধকারে ভয় পেতাম, অথচ তখন বুঝতাম না, জীবনে ভূতের চেয়েও ভয়ংকর কিছু মানুষ আছে, যারা সামনে দাঁড়িয়ে আপন সেজে পেছন থেকে বিশ্বাসটাকেই হত্যা করে। তাই আজ যারা আমাকে ঠকিয়েছে, তাদের নিয়ে আমার আর কোনো আফসোস নেই। বরং তাদের কারণেই আমি শিখেছি, বিশ্বাস করতে হয়, তবে চোখ বন্ধ করে নয়। আপন করতে হয়, তবে নিজেকে হারিয়ে নয়। কারণ মানুষকে চিনতে কখনো কখনো বইয়ের চেয়ে জীবন বেশি শিক্ষা দেয়, আর সেই শিক্ষার মূল্যটা দিতে হয় নিজের অনুভূতি দিয়ে। আজ তাই আমার অতীতের সরলতাকে আমি ঘৃণা করি না, বরং তাকে ধন্যবাদ দিই, কারণ সেই অজ্ঞ মানুষটাকেই সময় ধীরে ধীরে একজন সচেতন মানুষে পরিণত করেছে।
2026-10-10 12:15:33