তোমাকে হারানোর কষ্টটা হয়তো কোনোদিন পুরোপুরি ভুলতে পারব না। তুমি আমাকে ঠকিয়ে অন্য কাউকে নিয়ে সুখে আছো। হয়তো আমার জায়গাটা তোমার জীবনে অন্য কেউ পূরণ করে দিয়েছে। তবুও তোমার সেই সুখ চিরস্থায়ী হোক। আমি চাই না আমার কষ্টের বিনিময়ে তোমার জীবনে কোনো অশান্তি নেমে আসুক। কারণ ভালোবাসার মানুষকে হারিয়েও তার অমঙ্গল চাওয়া যায় না।
তোমার কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে যায়। নীরবে চোখের কোণে পানি জমে। কত রাত তোমাকে ভেবে কেঁদেছি তার হিসাব আমার নিজের কাছেও নেই। শুধু একটা ভয় থাকে। আমার এই অশ্রুগুলো যেন কোনোদিন তোমার হাশরের ময়দানে পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আমি চাই না আমার কান্নার জন্য তোমাকে কোনো জবাবদিহি করতে হোক।
আমি শুধু চাই আল্লাহ তোমাকে ভালো রাখুন। তোমার সংসারে শান্তি দিন। আর আমার এই অপ্রকাশিত কষ্টগুলো আল্লাহ আমার বুকের মধ্যেই রেখে দিন। একদিন হয়তো তুমি বুঝবে। তোমাকে আমি হারিয়েছিলাম ঠিকই। কিন্তু তোমার জন্য আমার ভালোবাসাটা কখনো মিথ্যে ছিল না।😞তাচলিমা
2026-10-10 20:04:34
0
Based Ekbal :
🥰🥰🥰🥰
2026-10-10 19:44:11
0
_♡Adifa♡_ :
😭😭😭
2026-10-10 19:22:30
0
♥︎ 𝓐𝓵𝓲𝓼𝓪𝓫𝓪 ♥︎ :
😢😢
2026-10-10 18:53:30
0
আমি একলা পথের পথিক :
🥹🥹
2026-10-10 16:34:23
0
জান্নাতুল মাওয়া :
😭😭
2026-10-10 15:51:32
0
❥𝄞⋆⃝❥︎𝄟≛⃝:~ S~𓂃ᥫ᭡🌷:R~𓂃ᥫ᭡ :
🥺🥺🥺
2026-10-10 15:43:43
0
মায়াবতী রাজকন্যা :
[Crying][Crying][Crying]
2026-10-10 19:50:13
0
To see more videos from user @muntahina97, please go to the Tikwm
homepage.