@_shisraj_: আমাকে রেখে দিও মেয়ে। কোনো না কোনো অজুহাতে, কোনো এক অদৃশ্য মায়ার সূত্র ধরে তবুও আমাকে তোমার জীবনের কোথাও রেখে দিও। ভালোবেসে রাখতে না পারো তবে অভিমানের কোনো কোণে রেখো; কাছে টেনে রাখতে না পারো তবে দূরত্বের ওপার থেকে একটুখানি মনে রেখো এমনকি ঘৃণায়ও যদি মনে রাখার প্রয়োজন হয় তবুও আমাকে পুরোপুরি বিস্মৃত হয়ো না। অবহেলা করো তবুও রেখো অভিমান করো তবুও রেখো আমার প্রতি সমস্ত কোমলতা ফুরিয়ে গেলেও তোমার স্মৃতির কোনো নির্জন প্রকোষ্ঠে আমার জন্য সামান্য একটু জায়গা রেখো। অনেকটা রেখো মেয়ে যেমন পুরোনো বইয়ের ভাঁজে মানুষ কোনো প্রিয় লাইন যত্ন করে রেখে দেয় সময়ের ধুলো জমলেও যেটা ফেলে দিতে মন চায় না তেমন কোনো একটি লাইনে কোনো একটি বাক্যের ভেতরে কোনো অসমাপ্ত গল্পের প্রান্তে আমাকে রেখে দিও। হয়তো একদিন বইটা খুলবে আঙুলের স্পর্শে সেই পুরোনো পাতাটা নড়ে উঠবে, আর হঠাৎ আমার কথা মনে পড়বে সেইটুকুই যথেষ্ট। দুঃখের স্মৃতি হয়ে হলেও রেখো কোনো অপূর্ণতার নাম হয়ে হলেও রেখো। এমনকি তোমার জীবনের সবচেয়ে অপ্রয়োজনীয় অধ্যায় হয়েও যদি থাকতে হয় তবুও আমাকে একেবারে মুছে দিও না। তুমি হয়তো আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে খুব সহজেই নিজের জীবনটাকে আগের মতো সাজিয়ে নিতে পারবে হয়তো আমার অনুপস্থিতি তোমার প্রতিদিনকে খুব বেশি ব্যথিতও করবে না কিন্তু তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাটা যে কতটা দুঃসাধ্য হয়ে উঠবে সেই হিসাবটা আমি নিজেই জানি। আমি তোমার কাছে কোনো প্রতিশ্রুতির ভিক্ষা চাই না চিরকাল পাশে থাকার নিশ্চয়তাও চাই। তোমার জীবনের কোথাও আমার অস্তিত্বের সামান্য একটি চিহ্ন রেখে দিও। আমি যদি তোমার বর্তমান এবং তোমার অতীতের কোনো নরম বিকেল হয়ে থাকি যদি প্রিয় মানুষ না-ও থাকি তবে কোনো এক পুরোনো অনুভূতির নাম হয়ে থাকি। আমাকে ভুলে যেও না মেয়ে পরোপুরি নয়। আমাকে একটু হলেও রেখো অনেকটা রেখো তোমার স্মৃতির কোনো গোপন ভাঁজে কোনো পুরোনো বইয়ের যত্নে রাখা লাইনের মতো যেখানে সময় পৌঁছালেও বিস্মৃতি পৌঁছাতে না পারে। করুণা করো,মেয়ে আমার এইটুকু চাওয়ার প্রতি অন্তত করুণা করো"! #কবি_মশাই #abdur_razzak_kobi_moshai #fppppppppppppppppppp @কবি মশাই