@rahadr41: যখন সে আর জানতে চায় না, কেন আগের মতো কথা বলো না, কেন হঠাৎ করে বদলে গেলে, কেন তার অনুভূতিগুলোর আর কোনো মূল্য নেই তোমার কাছে। যে মানুষটা একসময় তোমার সামান্য অবহেলাতেও হাজারটা প্রশ্ন করতো, তোমার একটু দেরিতে উত্তর দেওয়াতেও অভিমান জমিয়ে রাখতো, সেই মানুষটাই একদিন সবকিছু চুপচাপ মেনে নিতে শিখে যায়। তখন আর সে অভিযোগ করে না, তোমার কাছে কোনো ব্যাখ্যা চায় না, তোমার ব্যস্ততার হিসাব রাখে না, এমনকি তোমার বদলে যাওয়ার কারণটাও জানতে চায় না। তুমি হয়তো ভাবো, মানুষটা অবশেষে বুঝতে শিখেছে, আগের মতো আর অভিমান করে না, তোমাকে নিয়ে আর অযথা ঝামেলা করে না। কিন্তু একবারও ভেবে দেখো না, এই নীরবতার পেছনে কতটা ক্লান্তি জমে আছে? কতবার নিজেকে বুঝিয়ে সে তোমার কাছে নিজের গুরুত্ব খুঁজেছে? কতবার তোমার একটু যত্নের আশায় নিজের অভিমানটুকুও গিলে ফেলেছে? আসলে মানুষ একদিনে বদলে যায় না, একদিনে মায়া কাটিয়ে ওঠে না। বারবার অবহেলিত হতে হতে, বারবার নিজের অনুভূতিগুলোকে ছোট হতে দেখে, একসময় সে আর প্রশ্ন করার প্রয়োজন অনুভব করে না। কারণ সে বুঝে যায়— যে মানুষটা তাকে বুঝতে চায়, তাকে সবকিছু বুঝিয়ে বলতে হয় না। আর যে মানুষটা বুঝতেই চায় না, তাকে হাজারটা প্রশ্ন করেও নিজের কষ্ট বোঝানো যায় না। মানুষের সবচেয়ে নীরব বিদায়টা তখন, যখন সে আর কোনো প্রশ্ন করে না.! 🙂💛🌼 কারণ সেদিন হয়তো মানুষটা তোমার জীবন থেকে শারীরিকভাবে দূরে সরে যায়নি, কিন্তু তার মনের ভেতর থেকে তোমার জন্য অপেক্ষা করা মানুষটা নিঃশব্দে বিদায় নিয়ে নিয়েছে.! 😅💔 (উদ্দেশ্যহীন)🙂 #sad #emotional #story #fyp #trending

.
.
Open In TikTok:
Region: BD
Sunday 11 October 2026 02:54:32 GMT
97
9
1
0

Music

Download

Comments

mdhumaion417
🥷☠️HuMaYoN Ahmed 🍁🍷 :
🥺🥺
2026-10-11 05:52:55
0
To see more videos from user @rahadr41, please go to the Tikwm homepage.

Other Videos


About